Wednesday, April 1, 2026

মাস্ক পরতে হবে শিশুদের, অ্যা*ডিনো ভাই*রাস নিয়ে গাইডলাইন প্রকাশ রাজ্যের !

Date:

Share post:

চিন্তা বাড়াচ্ছে অ্যা*ডিনো ভাই*রাস (Adeno Virus)। নাইসেডের চমকে দেওয়া পরিসংখ্যানে ভীত চিকিৎসকরাও। ডিসেম্বরে অ্যা*ডিনো ভাই*রাস (Adeno Virus) ছিল ২২ শতাংশের মতো। জানুয়ারিতে যা হয় ৩০ শতাংশ। এরপর ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষায় দেখা গিয়েছে, অ্যা*ডিনো ভাই*রাস আক্রা*ন্তের সংখ্যা ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে নিঃশব্দে। জেলা থেকে শহর, শহর থেকে রাজ্য -সব হাসপাতালে জ্বর-সর্দি-কাশিতে আক্রা*ন্ত শিশু রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন ভাই*রাস শিশুদের ক্ষেত্রে কার্যত অতিমারির পরিস্থিতি তৈরি করেছে।

উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর(West Bengal Health Department)। শনিবার বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। অ্যা*ডিনো ভাই*রাস মোকাবিলায় এবার রাজ্যের হাসপাতালগুলিকে গাইডলাইন পাঠাল স্বাস্থ্য দফতর (State Health Department)। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে নিম্নলিখিত লক্ষণের দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য।

শ্বাস-প্রশ্বাসে অস্বস্তি থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৩ থেকে ৫ দিন টানা জ্বর থাকলে হাসপাতালে ভর্তি করতে হবে শিশুদের।

রক্তে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশের কম থাকলে দেরি না করে অবিলম্বে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে ।

শিশুদের মাস্ক ব্যবহার করা পুনরায় বাধ্যতামূলক হতে পারে। জ্বর কিংবা সর্দি কাশি থাকলে অসুস্থ শিশুকে স্কুলে পাঠানো যাবে না।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...