Wednesday, June 24, 2026

অশা*ন্তি ছড়ানোর চক্রা*ন্তের পর্দা ফাঁস! অডিও ক্লিপ পোস্ট করে জালে বিজেপি কর্মী

Date:

Share post:

কোচবিহারের ভেটাগুড়িতে যখন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ চলছে, তখনই ফেসবুকে ভাইরাল অডিও (Facebook Viral Audio) ক্লিপ। আর সেখানেই দুই ব্যক্তির কথোপকথন প্রকাশ্যে আসছে। বিজেপির (BJP) অভিযোগ, তৃণমূল নেতা তাঁর নিয়ন্ত্রণে থাকা দুষ্কৃতীকে অশান্তি ছড়ানোর নির্দেশ দিচ্ছেন। সেই অডিও ক্লিপিংসের সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। ঘটনার তদন্ত শুরু হতেই বিজেপির অশান্তি ছড়ানোর চক্রান্তের পর্দা ফাঁস হয়ে গেল। ওই অডিও পোস্ট করার দায়ে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে কোচবিহার (Coochbehar) থানার পুলিশ। অভিযোগ, এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করতেই ওই অডিও ক্লিপ নিজের সোশ্যাল মিডিয়ার পেজে পোস্ট করেছিলেন তপন বর্মন (Tapan Barman) নামে ওই বিজেপি কর্মী। কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার (Sumit Kumar) জানিয়েছেন, তপন বর্মনকে হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কে কে জড়িত তা জানতে চাইবে পুলিশ।

ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি চলছে তৃণমূলের। সেই কর্মসূচি চলাকালীন একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি করার ‘নিদান’ দিতে শোনা যাচ্ছে। অডিও ক্লিপিটিতে একজন অপরজনকে বলছেন, “ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে হবে। গুলি এমনভাবে চালাব যাতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। পুলিশের উপর বেশি কিছু করার দরকার নেই। কেন্দ্রীয় বাহিনীর মাথার উপর একটা ফায়ার করলে কাজ হয়ে যাবে। দু’একটা মরলে তারপর আমরা ডিএম অফিসে বসব। এমনই কথা হয়েছে।” যদিও কথাটি কে কাকে বলেছেন স্পষ্ট হয়নি। অডিও ক্লিপিংসের সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’।

এই অডিও ক্লিপটি প্রথম পোস্ট করেন তপন বর্মন নামে ওই বিজেপি কর্মী। বিজেপির পক্ষ থেকে এটা তৃণমূল মিতার অডিও ক্লিপ বলে অভিযোগ করা হয়। তদন্ত নেমে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় অশান্তি ছাড়ানো এবং উস্কানি দেওয়ার জন্যই এই পোস্ট বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি-সিপিএম নিজেরা অশান্তি ছড়াচ্ছে, আর তৃণমূলকে দোষী করার ষড়যন্ত্র করছে।

 

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...