Saturday, April 4, 2026

Weather Update : বসন্ত দুয়ারে বৃষ্টি বাংলায়, সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর

Date:

Share post:

রবিবারের সকাল ঘন কুয়াশায় (Deep Fog) আচ্ছন্ন। আগামী ২৪ ঘণ্টায় দিল্লি (Delhi), উত্তর প্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে(West Bengal) ফের সেই কুয়াশারই সতর্কতা জারি করল হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রের খবর, কলকাতা, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় রবিবার থেকেই বৃষ্টি (Rain Alert) হতে পারে।

শনিবার সকাল থেকে ঝিরঝির বৃষ্টির স্বাদ পেয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। অনেকেই বলেছেন এই বৃষ্টির ফলেই নাকি ফিরে এসেছে শৈত্য প্রবাহ। যদিও হাওয়া অফিসের কর্তারা বলছেন সে সম্ভাবনা আপাতত নেই। তবে আগামী দু থেকে তিন দিন জম্মু-কাশ্মীর লাদাখ মুজাফফরাবাদ সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। মহানগরীতেও বৃষ্টি বাড়বে, রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণাবর্তের কারণে বসন্তের আগেই বর্ষা ফিরে আসায় জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...