Monday, April 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গল এফসির। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন নাওরেম মহেশ সিং। ডার্বির আগে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল।

২) হকি ডার্বি ঘিরে মহামেডান মাঠে রণক্ষেত্র। এদিন হকি লিগে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ম‍্যাচকে কেন্দ্র করে মহামেডান মাঠ নিল রণক্ষেত্র। হাতাহাতিতে জড়ালেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা।

৩) রবীন্দ্র জাদেজার বোলিং-এর দাপটে মাত্র তিনদিনেই ম‍্যাচ জয় ভারতের। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে অজিদের ৬ উইকেটে হারাল রোহিত শর্মার দল। দ্বিতীয় ইনিংসে বল হাতে ৭ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা রবীন্দ্র জাদেজা। এই জয়ের ফলে সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

৪) ঘরের মাঠে স্বপ্নভঙ্গ। রঞ্জি ট্রফি চ‍্যাম্পিয়ন সৌরাষ্ট্র। ইডেনে বাংলাকে ৯ উইকেটে হারাল জয়দেব উনাদকাটরা। বদলা হলোনা। এই নিয়ে ফাইনালে দু’বার সৌরাষ্ট্রের কাছে হারল বঙ্গ ব্রিগেড।

৫) অজিদের বিরুদ্ধে দুই টেস্ট এবং একদিনের সিরিজের জন‍্য দল ঘোষণা বিসিসিআইয়ের। রাহুলকে শাস্তি বোর্ডের। দলে রাখলেও খারাপ ফর্মের কারণে সহ-অধিনায়কের পদ গিয়েছে রাহুলের।

আরও পড়ুন:Breakfast news :. ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...