Friday, April 3, 2026

তাপস মণ্ডল গ্রেফতার হতেই মুখে খৈ ফুটছে কুন্তলের !

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে তাপস-কুন্তল নীলাদ্রি সবাই একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে মুক্ত হতে চাইছে, এমনই দাবি করল সিবিআই। যদিও নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ খোদ তাপস মণ্ডল বলছেন, পরিচিতেরা তাঁকে জানিয়েছেন তাঁদের কাছ থেকেও প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল।

সোমবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর এক অভিযুক্ত যুবনেতা কুন্তল ঘোষ বলেন, “আমার অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় খুশি হলাম।” তাপসের সূত্র ধরেই ইডির অধিকারীরা প্রথম হুগলির তৃণমূল যুবনেতা কুন্তলের সন্ধান পান। তদন্তকারীদের জেরার মুখে তাপস সেই সময় দাবি করেন যে, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছে থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছেন কুন্তল।
তারপর এ বিষয়ে তদন্তে নামে ইডি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে কুন্তল জানান, তাঁর সন্তানকে অপহরণের হুমকি দিয়েছিলেন তাপস। তবে এই পুরো ঘটনার সঙ্গে তাঁর দলকে না জড়ানোর কথা বলেছিলেন কুন্তল। তিনি এ-ও দাবি করেন, তাপস তাঁর কাছে ঘুষ চেয়েছিলেন। তিনি তা না দেওয়ায় তাঁকে ‘ফাঁসিয়ে’ দেওয়া হয়েছে।
সিবিআই চাইছে তাপস-কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে। এখন দেখার শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায়।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...