Friday, April 3, 2026

৪৬ বছর পরেও তেহট্টর সমবায় সমিতির ভোটে লাল নিশান, খাতা খুলল না BJP-র

Date:

Share post:

রাজ্য জুড়ে সবুজ ঝড়। কোথাও কোথাও গেরুয়া নিশান। বিধানসভায় (Bidhansabha) ধুয়ে মুছে সাফ লাল পতাকা। কিন্তু ৪৬ বছরেও নদিয়ার (Nadia) তেহট্টের কৃষি উন্নয়ন সমবায় সমিতি (Agricultural Development Cooperative Society of Tehatta)থেকে মোছেনি লাল রং। রবিবার, ওই সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচন ছিল। মোট ভোটার ১৭৯৯ জন। মোট ৭২ আসনের মধ্যে ৬৭টিতেই জয়ী হয়েছেন CPIM সমর্থিত প্রার্থীরা। তৃণমূল (TMC) পেয়েছে মাত্র ৫টি আসন। ৩৪টি আসনে BJP প্রার্থী দিলেও খাতা খুলতেই পারেনি।

১৯৭৭ সাল থেকে নদিয়ার তেহট্টের কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে জয় পাচ্ছে বামেরা। ২০১১-র ঘাসফুলের ঝড়েও সেই আসন টলেনি। তাহেরপুর পুরসভা ভোটেও ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮টিতেই জয় পেয়েছিল বামেরা। ৫টি ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল৷ সারা বাংলায় একমাত্র ওই পুরসভাই দখলে ছিল বামেদের৷ সমবায় সমিতির নির্বাচনে জয়ের ধারা অব্যাহত। এই সাফল্যে উৎসাহিত বাম কর্মী-সমর্থকরা। তবে, এই ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...