Saturday, June 27, 2026

বীরভূমে সিপিএম নেতার বাড়ির পাশ থেকে উদ্ধার তাজা বো*মা

Date:

Share post:

বীরভূমের মাড়গ্রামে সিপিএম নেতা ইয়াকুব শেখের বাড়ির পাশ থেকে দুই ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হল।এই ঘটনায় মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:ত্রিপুরায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের ব্যাপক বোমাবাজি, পাল্টা হুঁশিয়ারি তিপ্রা সুপ্রিমোর

পুলিশ সূত্রে খবর, জেলবন্দি সিপিএম নেতার বাড়ির পাশের ঝোপ থেকে এই বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হয়। এর পর বম্ব ডিসপোজাল টিম এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। পঞ্চায়েত ভোটের আগে এত বোমা কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি মাড়গ্রামের ধূলফেলা মোড় সংলগ্ন হাসপাতাল পাড়া এলাকায় বোমার আঘাতে নিউটন শেখ ও লাল্টু শেখ নামে দুই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। ওই ঘটনার পরেই পুলিশ এলাকার কংগ্রেস কর্মী সুজাউদ্দিন আহমেদ, তাঁর দুই ছেলে সহ ছয় জনকে গ্রেফতার করেছে। এই ঘটনার পরে সদাইপুরের লালমোহনপুর গ্রামে তাজা বোমা উদ্ধার হয়। আর এবার তপন গ্রাম থেকে বোমা উদ্ধার হল।এই ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে গ্রামবাসীরা।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...