Monday, April 6, 2026

আইসিসি র‍্যাঙ্কিং-এ বিরাট সাফল্য রিচার, বড় লাফ রেণুকার

Date:

Share post:

আইসিসি র‍্যাঙ্কিং-এ বড় সাফল্য পেলেন বাংলার রিচা ঘোষ। সদ‍্য যে টি-২০ ফর্ম‍্যাটের র‍্যাঙ্কিং-এর তালিকা প্রকাশ করেছে আইসিসি, সেখানে দেখা গিয়েছে ব্যাটারদের ক্রমতালিকায় ১৬ ধাপ উঠে ২০ নম্বরে চলে এসেছেন তিনি। এটাই টি-২০ ক্রিকেটে ব্যাটার হিসাবে রিচার সেরা অবস্থান।

মহিলাদের ক্রিকেটে নতুন র‍্যাঙ্কিং-এ প্রকাশ করেছে আইসিসি। টি-২০ ক্রিকেটের ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ পঞ্চম ভারতীয় ব্যাটার হিসাবে প্রথম ২০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন রিচা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হলেও ব্যাটারদের ক্রমতালিকায় ১৬ ধাপ উঠে ২০ নম্বরে চলে এসেছেন তিনি। এটাই টি-২০ ক্রিকেটে ব্যাটার হিসাবে রিচার সেরা অবস্থান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩২ বলে অপরাজিত ৪৪ রান এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৪ বলে অপরাজিত ৪৭ রানের রিচাকে আইসিসির র‍্যাঙ্কিং-এ প্রথম ২০-র মধ্যে তুলে এনেছে।

এদিন আইসিসি যে টি-২০ ক্রিকেটের ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এর তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে প্রথম ২০জনের মধ্যে রয়েছেন স্মৃতি মান্ধনা, হরমনপ্রীত কৌর। ব‍্যাটারদের মধ‍্যে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার তাহলিয়া ম‍্যাকগ্রেথ। দ্বিতীয়তে রয়েছেন অস্ট্রেলিয়ারই বেথ মনি। তৃতীয় স্থানে স্মৃতি মান্ধনা। দশম স্থানে শেফালি ভর্মা। দ্বাদশ স্থানে জেমিমা রডরিগেজ। তেরোতম স্থানে হরমনপ্রীত কৌর।

এদিকে রেণুকা সিং-ও বড় লাফ মেরেছেন।ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান ৫ উইকেট নিয়ে টি-২০ ক্রিকেটে বোলারদের র‍্যাঙ্কিং-এ এগিয়েছেন রেণুকা। সাত ধাপ উঠে তিনি রয়েছেন পঞ্চম স্থানে তিনি।

আরও পড়ুন:পরের বিশ্বকাপে কি খেলবেন মেসি? কী বললেন আর্জেন্তাইন দলের কোচ?

 

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...