Tuesday, June 23, 2026

মুম্বইয়ে শো চলাকালীন আ*ক্রান্ত সোনু নিগম, অভিযোগ উদ্ধব শিবিরের বিরুদ্ধে!

Date:

Share post:

মুম্বইয়ের চেম্বুরে শো চলাকালীন আক্রান্ত সঙ্গীতশিল্পী সোনু নিগম। এই ঘটনার তাঁর বন্ধু রব্বানি খান আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত শিবসেনা বিধায়কের ছেলে। তিনি উদ্ধব ঘনিষ্ঠ বলে সূত্রের খবর।

সোমবার রাত ১১ টা নাগাদ চেম্বুরে অনুষ্ঠান করছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে গায়কের সঙ্গে সেলফি তোলার আবদার করেন। বাধা দেন গায়কের ম্যানেজার সায়রা। এর উত্তরে তার সঙ্গে অপব্যবহার করেন ওই তরুণ। সেই সময় মঞ্চ থেকে নাম ছিলেন সোনুও। ইতিমধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। সোনুকেও ধাক্কা মারেন বিধায়কের ছেলে। সেই সময় সোনুকে বাঁচাতে চলে আসেন তাঁর দেহরক্ষী। তাঁকে ধাক্কা মেরে সিড়ি থেকে ফেলে দেন অভিযুক্ত। এরপর বাধা দিতে আসেন সোনুর বন্ধু রব্বানি খান। রব্বানিকে ধাক্কা মেরে প্রায় সাত ফুট নীচে ফেলে দেন অভিযুক্ত। ঘটনায় সোনু আহত না হলেও তাঁকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন তাঁর দেহরক্ষী ও বন্ধু রব্বানি। সোনুই আহত দুজনকে হাসপাতালে নিয়ে যান। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন- ‘আমরা মন্দিরের ঘণ্টার মতো, যে যেমন খুশি বাজিয়ে চলে যায়’! কেন অভিমানী নায়িকা?

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...