Monday, March 30, 2026

রাজ্যে শতবর্ষ প্রাচীন স্কুলের সংখ্যা কত? তৈরি হচ্ছে তালিকা, মিলবে অনুদানও

Date:

Share post:

রাজ্য সরকার বিভিন্ন জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুলগুলির তালিকা তৈরি করছে। ইতিমধ্যেই শিক্ষা দফতর শতবর্ষ প্রাচীন স্কুলগুলির তালিকা তৈরির কাজ শেষ করেছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন।

বিধানসভায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সদস্য সুকান্ত পালের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান ইতিমধ্যে দপ্তর ১০০ বছরের স্কুলের তালিকা তৈরি করেছে। ধাপে ধাপে সমস্ত প্রাচীণ ও ঐতিহ্যবাহী স্কুলের তালিকা তৈরি হবে। এরা প্রত্যেকেই সরকারি অনুদান পাবে। বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত ঠিক করতে রাজ্য সরকার আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে। বিভিন্ন স্কুলের ছাত্র শিক্ষক অনুপাত পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়াও প্রত্যাশিত পথে এগোচ্ছে বলে ব্রাত্য বাবু জানিয়েছেন। মিড ডে মিল রান্নার জায়গার সমস্যা মেটাতে সরকার ক্লাস্টার কিচেন তৈরীর ওপর জোর দিচ্ছে বলে তিনি বিধানসভায় জানান।

আরও পড়ুন- বিশাল চমক, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ!

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...