Saturday, June 20, 2026

লড়াইয়ের আরেক নাম বুল্টি

Date:

Share post:

তারকেশ্বরের বুল্টি রায়। সিঙ্গুর থানার অস্থায়ী মহিলা পুলিশ কর্মী বুল্টি। দুই সন্তানের মা। বাস্তাবায়িত করেছেন নিজের স্বপ্নকে। সম্প্রতি কলকাতার অ্যাথলেটিক অফ ইন্ডিয়ায় পাঁচটি বিভাগে পাঁচটি সোনা জিতেছেন। হাতে সোনার পদক উঠে এলেও বুল্টির লড়াই কঠিন। বুল্টির এখন লক্ষ‍্য এশিয়ান গেমস এবং অলিম্পিক্সে ভারতীয় দলের হয়ে সোনার পদক জয়।

তারকেশ্বর পৌরসভার ১০নং ওয়ার্ডের জয় কৃষ্ণ বাজার এলাকায় বাসিন্দা বুল্টি। ছোটবেলা থেকেই স্বপ্ন বড় অ‍্যাথলেট হওয়া। ৬ বছর বয়স থেকেই শুরু হয়েছে সেই লড়াই। তবে স্বপ্নকে সত‍্যি করতে গেলে যে অনেক কষ্টের পথ পেরতে হবে তা জানত বুল্টি। খেতমজুরের পরিবার থেকে উঠে আসা বুল্টি ২ সন্তানের মা। হাওড়া – তারকেশ্বর ট্রেনের এক রেল হকারের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর।  সম্প্রতি  চুক্তিভিত্তিক সিঙ্গুর থানার হোমগার্ড হিসেবে কাজ করছেন। প্লাস্টিকের ছাউনি দেওয়া জীর্ণ বাড়িতে আশার আলো দেখেন বুল্টি। স্বপ্ন দেখেন দেশের হয়ে সোনা জয়। প্লাস্টিকের ওই ছাউনি দেওয়া বাড়িতে রয়েছে অগুনতি পদক ও মাণপত্র। সংসার এবং পুলিশের চাকরি সামলে দাঁতে দাঁত চেপে সেই স্বপ্নকে পূরণ করতে লড়াই চালিয়ে যাচ্ছে বুল্টি।

বুল্টির এই সাফল্যে সিঙ্গুর থানা গর্বিত। তাদের পক্ষ থেকে সম্বোধনা এবং অর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বুল্টির দিকে। তাদের লক্ষ‍্য বুল্টির আগামিদিনের স্বপ্নকে বাস্তবায়িত করা।

২০২২ সালেও নাসিকে সেকেন্ড ন্যাশনাল ভেটারেন্স স্পোর্টস এন্ড গেমস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৫টি বিভাগে সোনা জিতেছিলেন। এছাড়াও রাজ্যের অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোশিয়েশনে সোনা অর্জন করেছিলেন বুল্টি। বুল্টির এখন লক্ষ‍্য এশিয়ান গেমস এবং অলিম্পিক্সে ভারতীয় দলের হয়ে সোনার পদক জয়।

আরও পড়ুন:বিশাল চমক, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ!

 

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...