Saturday, April 4, 2026

রাজ্যে শিল্পায়নের পথ প্রশস্ত করতে ভূমি আইনে নয়া সংশোধনী

Date:

Share post:

রাজ্যে শিল্পায়নের পথ প্রশস্ত করতে শিল্প সংস্থা বা প্রতিষ্ঠানের হাতে থাকা সিলিং বহির্ভূত জমির মালিকানা দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। এ জন্য রাজ্য বিধানসভায় ভূমি সংস্কার আইনের একটি সংশোধনী আনা হয় সোমবার।সংশোধনীতে বলা হয়েছে,কোনো সংস্থা বা প্রতিষ্ঠান শিল্পতালুক,ফিনান্সিয়াল হাব,ফুড পার্ক,বায়োটেক পার্ক,লজিস্টিক হাব বা টাউনশিপ গড়তে চাইলে রাজ্য সরকার বা সরকারের অধীনস্ত কোনো উন্নয়ণ সংস্হার মালিকানাধীন সিলিং বহিভূত খাস জমি নির্ধারিত ফি জমা দিয়ে পুরোপুরি মালিকানায় নিতে পারবে। বর্তমানে রাজ্যের একটি সংস্থা বা ব্যাক্তি হর্বোচ্চ ২৪.২ একর জমির মালিকানা রাখতে পারে।এটাই জমির সর্বোচ্চ সিলিং।কোন ও শিল্প সংস্থা বা প্রতিষ্ঠান এর বেশী জমি রাখলে তা ভূমি সংস্কার আইনের ১৪ ওয়াই ধারায় পরে যাবে।এই আইনে বলা আছে সিলিং বহির্ভূত জমি রাজ্য সরকার খাস করে দেবে।ঐ খাস জমি সরকারের কাছ থেকেই আবার ওই স়ংস্থা বা প্রতিষ্ঠান লিজের ভিত্তিতে নিয়ে ব্যাবহার করতে পারবে।সংস্থা লিজ না নিলে সরকার তা খাস জমি হিসাবেই ফেলে রাখতে পারবে।অন্য কোনো সংস্থাকে তার পাট্টা দেওয়া হয় না।

বিলের উপর জবাবি ভাষনে মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য বলেন নতুন আইনে জমির সিলিং সংক্রান্ত ১৪ ওয়াই আইন কার্যকর হবে না। লিজের কত ফি হবে তা ঠিক করে দেবে সরকার বা সংশ্লিষ্ট উন্নয়ণ সংস্হা। আইনগত ভাবে জমির মালিকানা পেতে আবেদন জানাতে হবে সংস্হা বা প্রতিষ্ঠানকে।

এর ফলে বাড়বে বিনিয়োগ ও রাজস্ব বলে মনে করছে দপ্তরের আধিকারিকরা। এ ছাড়াও এই জমি আর্থিক স়ংস্হার কাছে বন্ধক রেখে আর্থিক সহায়তা পেতে প্রতিবন্দকতা দূর হবে।

আরও পড়ুন- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘বাংলার’ ইতিহাসের স্মৃতিরোমন্থন ব্রাত্য, আলাপনের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...