Friday, April 3, 2026

ঘরবন্দি ৩ বছর! মা ও ছেলেকে মুক্ত করল পুলিশ, কারণ জানলে চমকে উঠবেন

Date:

Share post:

কোভিড মহামারি কাটলেও কাটেনি ভয়। সেই আতঙ্কেই এবার তিন বছর ধরে ছেলেকে নিয়ে ঘরে বন্দি ছিলেন মা মুনমুন মাঝি (Munmun Majhi)। ছেলের বয়স মাত্র ১০ বছর। কোভিড আক্রান্ত হয়ে যেতে পারেন এই ভয়ে চার দেওয়ালের মধ্যেই সন্তানসহ নিজেকে আবদ্ধ রেখেছিলেন মুনমুন। পরে খবর পেয়ে পুলিশ এসে মা ও ছেলেকে বাড়ির বাইরে বের করে আনে।

উল্লেখ্য, ২০২০ সালে হানা দেয় কোভিড। আর সেকারণেই অন্যান্যদের মতো সতর্কতা মেনে স্বামী সুজন ও ছেলে সহ নিজেকে ঘরবন্দি রাখেন মুনমুন। সুজনের সেই সময় ওয়ার্ক ফ্রম হোম (Work From Home) থাকলেও পরে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরলে তাঁকেও চাকরিতে যোগ দিতে হয়। কিন্তু সুজন অফিসে গেলে আর বাড়িতে ফিরতে পারেননি। কারণ মুনমুন জেদ ধরে বাইরে থেকে আসা কাউকেই তিনি ঘরে ঢুকতে দেবেন না। তাতে সংক্রমণ ছড়িয়ে হতে পারে। ঘটনার জেরে নিজের বাড়ির কাছেই একটি ঘর ভাড়া নিয়ে থাকতে হয় সুজনকে।

তবে বারবার স্ত্রীকে অনুরোধ করলেও স্বামীকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি শ্বশুর, শাশুড়ি সঙ্গে স্ত্রীর কথা বললেও লাভের লাভ কিছুই হয়নি। শেষে পরিবারের সবাই পুলিশের দ্বারস্থ হয়ে বিষয়টি জানান। প্রথমে পুলিশ বিষয়টি গুরুত্ব না দিলেও পরে পরিস্থিতি গুরুতর বুঝে বাড়ির দরজা খুলে মুনমুন ও তাঁর ছেলেকে বের করেন। পাশাপাশি তাঁকে মানসিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...