Saturday, March 28, 2026

Sera Schooler Saraswati 2023: শ্রেষ্ঠত্বের বিচারে শিরোনামে টাকী বয়েস স্কুল

Date:

Share post:

শ্রেষ্ঠত্বের বিচারে আবার খবরের শিরোনামে টাকী হাউস (Taki House)। জেআইএস গ্রুপ অফ এডুকেশনের (JIS Group of Education) বিচারে সেরা সরস্বতী পুজোর শিরোপা পেল গভ. স্পনসরড মাল্টি পারপস স্কুল (বয়েস), টাকী হাউস (Govt Sponsored Multipurpose School For Boys, Taki House)। সেরা নান্দনিক উপস্থাপনার বিচারে ‘সেরা স্কুলের সরস্বতী ২০২৩’ খেতাব পেল ঐতিহ্যবাহি টাকী হাউস।

JIS গ্রুপের তরফে এই ঘোষণার পরই খুশিতে ভাসল টাকী বয়েস। শিক্ষক, ছাত্র, প্রাক্তনী – সকলেই উচ্ছ্বসিত স্কুলের এই সাফল্যে। সৃজনশীলতা, নান্দনিক উপস্থাপনা এবং টিম ওয়ার্কের কারণে এই সাফল্য বলেই জানিয়েছে JIS গ্রুপ। ১ নং হওয়ার লড়াইটা সহজ ছিল না, কিন্তু যেভাবে গভ. স্পনসরড মাল্টি পারপস স্কুল (বয়েস), টাকী হাউস (Govt Sponsored Multipurpose School For Boys, Taki House) তাঁদের স্কুলের সরস্বতী পুজো পরিচালনা করেছে, তাতে মুগ্ধ না হয়ে কোনও উপায় ছিল না বলেই মত সবার। এই শিরোপা যে শুধু টাকী বয়েস স্কুলকেই উদ্বুদ্ধ করবে তা নয়, অন্যান্য স্কুলের কাছেও দৃষ্টান্ত হয়ে রইল। এই সাফল্য বিদ্যার দেবীর আরাধনায় এক নতুন পালক জুড়ে দিল স্কুলের মুকুটে। টাকী বয়েস স্কুলের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ যেন আরও বেশি করে অনুপ্রাণিত হল এই সাফল্যে।

 

Related articles

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...

রাজধানীতে উড়ান সংকট: বিমানে যান্ত্রিক ত্রুটিতে জারি জরুরি অবস্থা

জরুরি অবস্থা জারি দিল্লি বিমানবন্দরে। স্থগিত করা হয়েছে সমস্ত বিমান চলাচল। এসেছে দমকল বিভাগও। শনিবার সকালে একটি বিমানে...