Wednesday, April 1, 2026

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নির্দিষ্ট করলো শিক্ষা মন্ত্রক, নির্দেশ সব রাজ্যকে

Date:

Share post:

দেশের প্রাথমিক স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নির্দিষ্ট করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য পড়ুয়াদের নূন্যতম বয়স ৬ বেশি করার নির্দেশ দেওয়া হয়েছে৷ সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে এই নিয়ম চালু করার জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যগুলিকে।

আইএএনএস-এর তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নূন্যতম ৬ বছরের বেশি (Six Plus) করার জন্য৷ এত দিন সর্বনিম্ন পাঁচ বছর বয়সেই শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারত। কিন্তু এই শিক্ষাবর্ষ থেকে তাতে পরিবর্তন আসছে। সেই সঙ্গে অনুরোধ করা হয়েছে, অবিলম্বে দুই বছরের ডিপ্লোমা ইন প্রিস্কুল এডুকেশন কোর্সের ব্যবস্থাপনা তৈরি ও শুরু করার জন্য৷

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...