Friday, April 3, 2026

“কেন করলে এরকম”, অরিজিৎকে প্রশ্ন রূপমের! ফের এক ফ্রেমে দুই তারকা

Date:

Share post:

কলকাতায় অরিজিৎ সিং-এর (Arijit Singh) লাইভ কনসার্টে রূপমের (Rupam Islam) উপস্থিতি চমক জাগিয়েছিল দর্শকের মনে। রকস্টার রূপমের কাছেও এটা ছিল বিরাট বড় প্রাপ্তি। তিলোত্তমা মাতিয়ে গত শনিবার ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকায় (Aquatica) আয়োজিত কনসার্টে গান গেয়েছেন অরিজিৎ (Arijit Singh)। দর্শকাসনে রূপমের উপস্থিতির কথা জানতে পেরেই ‘রূপম ইসলাম ইজ হিয়ার…’ বলে চেঁচিয়ে উঠেছেন অরিজিৎ। গেয়েছেন রূপমের জনপ্রিয় ‘আরো একবার চলো ফিরে যাই/পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই…’ গানটি। এখানেই শেষ নয়। এরপর আসর আরও জমে উঠেছিল।মঞ্চে দাঁড়িয়ে গিটার বাজিয়েছেন অরিজিৎ, আর দর্শকাসনে দাঁড়িয়ে মাইক হাতে গেয়েছেন রূপম। অরিজিতের সুর ধরে তাঁর গলায় শোনা গেল, ‘তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি/সেই ভুলে যাওয়া তোমাকেই/সেই তোমাকেই, তোমাকেই/সেই তোমাকেই.. ’। প্রত্যাশার পারদ জমছিল আর সঙ্গে জল্পনা, এক সঙ্গে কাজ করবেন অরিজিৎ- রূপম? বুধের সন্ধ্যায় অপেক্ষিত পোস্ট এলো রূপমের সোশ্যাল মিডিয়ায়। অরিজিতের সঙ্গে ছোট্ট একটি ভিডিও শেয়ার করে রূপম লেখেন, “নতুন কাজের ঘোষণা। আমি এবং অরিজিৎ। একসঙ্গে কাজ কি আসছে? হ্যাঁ আসছে বিস্তারিত জানবেন পরে। ”

জানার আগ্রহ তো বরাবরই ছিল । এবার রূপমের পোস্টের পর উচ্ছ্বসিত দুই তারকার ফ্যানেরা। যে ভিডিওটি ফসিলস – এর গায়ক পোস্ট করেছেন , তাতে দেখা যাচ্ছে অরিজিৎ গিটারে একটি সুর বাজাচ্ছেন। গান গাইছেন রূপম, সেই পরিচিত কন্ঠ আর গান “কেন করলে এরকম”। এরপরই দর্শকের উদ্দেশ্যে রূপম বলেন একসঙ্গে কাজ হচ্ছে, বাকিটা ক্রমশ প্রকাশ্য। ব্যাস এইটুকুই যথেষ্ট, গায়কের পোস্টের পরেই কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। জানা যাচ্ছে খুব শিগগিরই অরিজিৎ – রূপমের যুগলবন্দি শুনতে চলেছেন বাংলার সংগীতপ্রেমী শ্রোতারা।

আরও পড়ুন- সাগরদিঘির “শুভেন্দু ঘনিষ্ঠ” কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে চাকরির টোপ দিয়ে “যৌ*ন হে*নস্তা”র অভিযোগ

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...