Wednesday, April 8, 2026

বিচারপতির তীব্র ভর্ৎসনা, কেন নিঃশর্ত ক্ষমা চাইলেন প্রেসিডেন্সি জেলের সুপার !

Date:

Share post:

বিকাশ মিশ্র মামলায়  হাই কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন প্রেসিডেন্সি জেলের সুপার।বৃহস্পতিবার জেল সুপারকে ভর্ৎসনা করে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র বড় ব্যবসায়ী। ইচ্ছাকৃতভাবে তাকে হাসপাতালে পাঠিয়ে তদন্ত প্রভাবিত করতে  চেয়েছেন সুপার।

বিচারপতি আরও বলেন, ‘আপৎকালীন পরিস্থিতি ছাড়া অথবা চিকিৎসকের পরামর্শ ছাড়া অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। এই নির্দেশ আদালতের তরফে আগে দেওয়া হয়েছিল । জেলে পাঠানোর পর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ওয়ার্ডে না পাঠিয়ে জেল হাসপাতালে ব্যবস্থা করে দিয়েছেন। জেল সুপারের উচিত আইন মেনে চলা, যাতে বাকিরা তাকে অনুসরণ করতে পারেন,অথচ তিনি সেটাই অমান্য করেছেন। জেলের প্রধানের এমন ভূমিকা দেখে আদালত চোখ বুজে থাকতে পারে না।’

বিচারপতির ভর্ৎসনার পর নিঃশর্ত ক্ষমা চান প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী। জেল সুপারকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। ৪৮ ঘণ্টার মধ্যে জরিমানা না দিলে ৭ দিনের জেল খাটতে হবে প্রেসিডেন্সি জেলের সুপারকে।

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...