Saturday, April 4, 2026

দুধ কিনতে হাহা*কার পাকিস্তানে, দাম জানলে চমকে যাবেন!

Date:

Share post:

দুধ কিনতে হাহা*কার পড়েছে পাকিস্তানে। প্যাকেটজাত নয়, এমন দুধের প্রতি লিটারের দাম এখন ২৩০ টাকা। অর্থস*ঙ্কটে ঝুঁকে পড়া পাকিস্তানে অন্যান্য জিনিসপত্রের দাম যেখানে আকাশছোঁয়া, সেখানে শিশুদের খাওয়ার জন্য এই মহার্ঘ দুধ কিনতেও নাকাল হচ্ছেন আম নাগরিকেরা।

দুধের দাম দু’দিনে লিটারে বেড়েছে ৪০ টাকা। পাকিস্তানের ডেয়ারি ব্যবসায়ীদের সংগঠন জানিয়েছে, দুধ বিক্রেতা হোলসেলাররা যদি দাম না কমানোয় দুধের দাম বুধবার বেড়ে প্রতি লিটারে ২৩০ টাকা হয়েছে।
গত কয়েক মাস ধরেই আর্থিক সঙ্কটে ন্যুব্জপ্রায় পাকিস্তান। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম পাল্লা দিয়ে বাড়ছে। তার সঙ্গে প্রতিদিনই অন্তত ৪০-৫০টাকা করে লাফ দিয়ে বৃদ্ধি পাচ্ছে খাবারের দাম। বুধবার যেমন মুরগির মাংসের দাম বেড়ে প্রতি কেজিতে হয়েছে ৭০০-৭৮০ টাকা। হাড় ছাড়া মাংসের দাম আরও চড়া। বুধবার ১০০০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এই মাংস।
আবার এর বিপরীত ছবিও প্রকাশ্যে এসেছে।লাহোরে সদ্য খোলা একটি বিদেশী ব্র্যান্ডের ক্যাফেটেরিয়ার আউটলেটে দিব্যি ৮০০ টাকায় বিকোচ্ছে সুগন্ধি কফি। আর তা খেতে রাস্তা ছাড়িয়ে লাইনে দাঁড়িয়েছেন কয়েকশো কফিপ্রেমী !

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...