Friday, April 3, 2026

‘কালীঘাটের কাকু’ কে ? দাবি পাল্টা দাবিতে পরিচয় নিয়ে ধোঁয়াশা !

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় এখন চর্চার কেন্দ্রে ‘কালীঘাটের কাকু’।কারণ, তাকে নিয়ে এক একজনের এক একরকম মত।  গোপাল দলপতি বলছেন, ‘কালীঘাটের কাকু’কে টাকা দিতেন কুন্তল ঘোষ।সিবিআইয়ের হাতে ধৃত তাপস মণ্ডল বলেছেন, সেই ‘কালীঘাটের কাকু’ নাকি বেহালার ম্যান্টনের বাসিন্দা সুজয় ভদ্র। আর খোদ সুজয় ভদ্র বলছেন, তিনি ‘কাকু’ কিন্তু ‘কালীঘাটের কাকু’ নন।

নিজেকে নিছকই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার একজন কর্মী বলে পরিচয় দেন সুজয়।স্পষ্ট জানিয়েছেন যে তিনি কুন্তলকে রাজনীতি করার সূত্রে চেনেন না। আবার কুন্তল বলছেন, সুজয় ভদ্রকে ব্যক্তিগত ভাবে চেনেন। কিন্তু এই সুজয় ভদ্রই কি কালীঘাটের কাকু? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বৃহস্পতিবার হুগলির যুবনেতা কুন্তল ঘোষকে যখন নিজাম প্যালেস থেকে আদালতে নিয়ে যাওয়ার জন্য বের করা হচ্ছিল, তখন তাঁকে এই প্রশ্ন করা হয়।সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কালীঘাটের কাকু কে?’ তারপরই কুন্তলের মন্তব্য, ‘কাকু বলতে আমি একজনকেই চিনি। আমার বাবার ভাই।’ স্বভাবিকভাবেই এই ‘কালীঘাটের কাকু’ নিয়ে ধোঁয়াশা আরও জটিল হচ্ছে।

অভিযুক্ত কুন্তল ঘোষ বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়। গাড়িতে ওঠার সময় তাঁকে প্রশ্ন করা হয়, ‘সুজয় ভদ্র কে চেনেন?’, উত্তরে কুন্তল বলেন ‘দু-একবার দেখেছি’। কালীঘাটের কাকুকে টাকা দিল কে? এই প্রশ্নে কুন্তল ফের গোপাল দলপতির নাম বলেন। তিনি বলেন, ‘একমাত্র গোপাল দলপতিই টাকা নিয়েছেন।’ এদিন আর এক অভিযুক্ত তাপস মণ্ডলকেও আদালতে তোলা হয়। নিজাম থেকে বেরনোর সময় তাঁকে সুজয় ভদ্রকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কাকুর নাম কুন্তল বলতে পারবে। আমি বলতে পারব না।’

চাকরি প্রার্থীদের থেকে টাকা নিয়ে কুন্তল ঘোষ কাকে দিতেন? এই প্রশ্নের উত্তরে গোপাল দলপতি জানিয়েছিলেন, মাঝে মধ্যে নাকি ‘কালীঘাটের কাকু’কে টাকা পাঠানোর কথা বলতেন কুন্তল ঘোষ। ‘হেডকোয়ার্টারে কাকু আছে’, এ কথাও নাকি বলতেন কুন্তল। তবে সেই ‘কাকু’র নাম প্রথম সামনে আনেন তাপস মণ্ডল। তিনি জানান, ‘কালীঘাটের কাকু’ আসলে সুজয় ভদ্র।

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...