Friday, June 26, 2026

কেন বেঙ্গালুরুর  সংবর্ধনা মঞ্চ ছাড়লেন ১১ গ্র্যান্ড স্ল্যাম জয়ী কিংবদন্তী বিয়ন বর্গ ! 

Date:

Share post:

ভারতে খেলতে এসেছেন কিংবদন্তী টেনিস তারকা বিয়ন বর্গের ছেলে লিয়ো। তিনি বেঙ্গালুরু ওপেনে খেলছেন।সেই কারণে বেঙ্গালুরু এসেছেন বিয়ন বর্গ।সেই সুযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রী বোম্মাইয়া বিয়ন বর্গকে সংবর্ধনা নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে ভারতের প্রাক্তন টেনিস তারকা বিজয় অমৃতরাজও উপস্থিত ছিলেন। ১১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী বিয়ন বর্গ সময়ের সঙ্গে তাল রেখে বরাবরই চলেন। তামাম দুনিয়া তা জানে।

এহেন টেনিস কিংবদন্তীকে সংবর্ধনা নেওয়ার জন্য প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করালেন। তারপরও সম্মান জানাতে পারলেন না উদ্যোক্তারা।কারণ, মুখ্যমন্ত্রী যখন সেখানে পৌঁছন ততক্ষণে বর্গ অনুষ্ঠানস্থল ছেড়ে ছেলের খেলা দেখতে চলে গিয়েছেন। বরং বলা ভাল কর্নাটকের মুখ্যমন্ত্রীর  চরম উদাসীনতার জন্য অপমানিত হলেন বর্গ। আর তাই সংবর্ধনা না নিয়েই মঞ্চ ছাড়লেন পাঁচটি উইম্বলডন  ও ছ’টি ফরাসি ওপেনে সিঙ্গলস খেতাবজয়ী এই প্রাক্তন তারকা। স্বভাবতই মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ার এমন আচরণের জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন টেনিসপ্রেমীরা।

কর্নাটক রাজ্য টেনিস সংস্থার কর্তাদের দাবি, বেঙ্গালুরু ওপেন যেখানে হচ্ছে  তার কাছেই সংবর্ধনা দেওয়ার কথা ছিল বর্গকে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রী এসে পৌঁছন সাড়ে এগারোটা নাগাদ।সুইডেনের বিশ্বখ্যাত টেনিস তারকা বর্গ অপেক্ষা করতে চাননি।

যদিও কর্নাটক রাজ্য টেনিস সংস্থার কর্তারা দাবি, বিষয়টি নিয়ে অহেতুক জলঘোলা হচ্ছে! তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী একটি বিশেষ কাজে আটকে যাওয়ার জন্যই কিছুটা দেরি হয়েছে! বর্গের সঙ্গে দেখা না হলেও অমৃতরাজের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।অনেকটা সময় কেটে গেলেও, মুখ্যমন্ত্রীর দেখা না মেলায়, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হাত থেকে সংবর্ধনা না নিয়েই মঞ্চ ছাড়েন বর্গ। আর সেই খবর প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে।

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...