Friday, April 3, 2026

ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নেই কামিন্স, অজিদের নেতৃত্ব দেবেন স্মিথ

Date:

Share post:

বুধবার ইন্দোরে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে একের পর এক ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। প্রথমে জশ হ‍্যাজলউড এবং ডেভিড ওয়ার্নার চোটের কারণে সিরিজ ছিটকে যান। আর এবার ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে পাওয়া যাবে না অধিনায়ক প‍্যাট কামিন্সকে। এদিন এমনটাই জানান হল ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। মায়ের অসুস্থতার কারণে বাড়ি ফিরে গিয়েছিলেন প‍্যাট কামিন্স। বুধবার ভারতে ফিরে আসার কথা ছিল তাঁর। কিন্তু কামিন্সের মা এখনও সুস্থ না হওয়ায় দেশেই রয়ে গিয়েছেন তিনি। তবে চতুর্থ টেস্টে কামিন্সের জন‍্য দরজা খোলা বলে জানান হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে।

এদিন এই নিয়ে কামিন্স বলেন,” মায়ের অসুস্থতার কারণেই আমার পক্ষে এখন ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার মনে হয় এখন পরিবারের সঙ্গে থাকাটা জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থদের থেকে যে সাহায্য আমি পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞ। আমার অবস্থা বোঝার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ।”

ভারতের বিরুদ্ধে চার ম‍্যাচের টেস্টে সিরিজে ২-০ পিছিয়ে অজিরা। ১ মার্চ থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। এই ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:‘সমর্থকরা ডার্বিতে মাঠে আসুন, প্রিয় দলকে সমর্থন করুন’: স্টিফেন

 

 

Related articles

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...