Friday, March 27, 2026

কংগ্রেসের ৮৫ তম প্লেনারি বৈঠকে কেন নেই গান্ধী পরিবার!

Date:

Share post:

রায়পুরে শুক্রবার থেকে শুরু হতে চলেছে কংগ্রেসের তিন দিনের প্লেনারি অধিবেশন। তবে অধিবেশনের প্রথম দিনই দলের গুরুত্বপূর্ণ একটি বৈঠকে উপস্থিত থাকছেন না সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। অনুপস্থিত থাকতে পারেন প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রাও।
কী আলোচনা হবে ওই বৈঠকে ? গুরুত্বপূর্ণ এই বৈঠকে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী কংগ্রেস ওয়ার্কিং কমিটির নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে এই বৈঠকে সভাপতিত্ব করবেন মল্লিকার্জুন খড়্গে। সনিয়া-রাহুলরা চান, দলের সর্বোচ্চ পর্যায়ে নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিন খড়্গেই।
কংগ্রেসের ৮৫ তম প্লেনারি বৈঠকে অবশ্যে একাধিক বিষয়ে আলোচনায় বসবেন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা। সারা দেশ থেকে ১৫ হাজার প্রতিনিধি যোগ দেবেন এই অধিবেশনে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের রণকৌশল এবং বিজেপিকে রুখতে সমমনস্ক দলগুলির সঙ্গে জোটের রফাসূত্র কী হবে, তা নিয়েও আলোচনা হবে এই ৩ দিনে।

 

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...