Sunday, June 14, 2026

Grp D Recruitment : বাতিল হওয়া শূন্যপদে নিয়োগ শুরু SSC-এর !

Date:

Share post:

যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া শুরু করছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। মার্চ মাস থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে বলে এসএসসি (SSC) সূত্রে খবর। প্রাথমিক পর্যায়ে চল্লিশ জনকে ডেকে পাঠানো হয়েছে। OMR শিট বিকৃত করার অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ ডি পদে ১৯১১ জনের চাকরি বাতিল করা হয়েছে। সেই শূন্যপদে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সেই মতো এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করল কমিশন।

আগামী ২ মার্চ থেকে শুরু হচ্ছে কাউন্সেলিং। যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে ইতিমধ্যেই ইন্টিমেশন লেটার (Intimation Letter) কমিশনের সাইটে আপলোড করার কাজ চলছে। আগামী ২৭ তারিখ অর্থাৎ সোমবার তা ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। নিয়োগ সংক্রান্ত বিতর্কের পর এবার আগের থেকে অনেক বেশি সতর্ক কমিশন। তাই এক্ষেত্রে কোন তাড়াহুড়ো করা হবে না বলেই জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (Siddhartha Majumder)। এসএসসি (SSC) সূত্রে খবর ১৯১১ টি পদে নিয়ম মেনে ধাপে ধাপে নিয়োগ চলবে।

 

Related articles

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...