Saturday, June 20, 2026

ছিঁড়ল কাউন্সিলরের কুর্তা, পুরসংস্থার কার্যালয়ে নজিরবিহীন হাতা*হাতি আপ-বিজেপির !

Date:

Share post:

নেতাদের কেরামতিতে চক্ষুচড়কগাছ আমজনতার। দিল্লি পুরসংস্থার কার্যালয় (Municipal Corporation of Delhi) দেখে তাকে ‘কুস্তির আখড়া’ বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছেন না নেটিজেনরা। আম আদমি পার্টি (Aam Aadmi Party) এবং বিজেপির (BJP) কাউন্সিলররা যেভাবে হাতা*হাতিতে জড়িয়ে পড়লেন তা দেখে পাঁচ বছরের শিশুও হেসে উঠবে বলেই মন্তব্য করছেন অনেকে। কী কান্ড ! ভাই*রাল ভিডিও দেখে হেসে লুটোপুটি সোশ্যাল মিডিয়া (Social media) ব্যবহারকারীরা। রাজধানীর বুকে যদি এইরকম কর্মকাণ্ড ঘটে, তবে এই নেতৃত্বদের উপর ভরসা করে দেশের শাসনভার তুলে দেওয়া যায় কি? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ।

ঘটনাস্থল দিল্লির পুরসংস্থার (Municipal Corporation of Delhi) কার্যালয়। জানা যায় ছয় সদস্যের এক পুরকমিটি গঠনের সময় দিল্লির নবনির্বাচিত মেয়র শেলি ওবেরয় (Shelley Oberoi) একটি ভোট অবৈধ বলে ঘোষণা করেন। মেয়রের এই পদক্ষেপের জেরে ভোট গণনায় বাধা সৃষ্টি করেন বিজেপির কাউন্সিলররা। মেয়ের ফলাফলের ক্ষেত্রে ওই ভোট গণনাকে প্রাধান্য দিতে চাননি। এরপরেই চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। লাথি, ঘুষি, কিল, চড় – বাকি রইল না কিছুই। ধাক্কাধাক্কি জেরে বেশ কয়েকজন কাউন্সিলরের কুর্তা ছিঁড়ে যায়, অজ্ঞান হয়ে পড়েন একজন। বিজেপি এবং আপ, দুই শিবিরের নেতারাই শালীনতার চূড়ান্ত মাত্রা ছাড়িয়ে গেছেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। মেয়র যে ভোটটি অবৈধ বলে বাতিল করেন গেরুয়া শিবির সেটিকে বৈধ ভোট হিসেবে গণনা করার দাবি করতে থাকে। হিসেব করে দেখা যায় ভোটটি যদি বাতিল করা হয় তাহলে আপ প্রার্থী জয়ী হবেন বলেই বিজেপির অভিযোগ। এখান থেকে গন্ডগোলের সূত্রপাত। অন্যদিকে ঘটনার জেরে মেয়রের প্রা*ণ সংশয় হয়েছিল বলে উল্লেখ করে আপ বিধায়করা বলেন , এই একটা ঘটনায় গোটা দেশের কাছে প্রমাণিত যে বিজেপি আসলে গু*ন্ডাদের দল।

 

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...