Friday, June 26, 2026

ভালবাসায় বাঁধা পড়ল জার্মানি-বাংলাদেশে! নয়া ইনিংস শুরু জেনিফার-চয়নের

Date:

Share post:

ভালবাসা মানে না কোনও বাধা, মানে না দূরত্ব। এবার সেই প্রেমের টানেই সুদূর জার্মানি (Germany) থেকে বাংলাদেশে (Bangladesh) এসে পৌঁছলেন এক তরুণী। তবে শুধু এলেনই না, বিয়ে করলেন মনের মানুষকে। বাংলাদেশের গোপালগঞ্জের একটি আদালতে সাত পাকে বাধা পড়লেন দু’জনে। তবে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে মনের মানুষকে কাছে পেয়ে রীতিমতো খুশি নবদম্পতি।

জানা গিয়েছে, জার্মানির বাসিন্দা ওই তরুণীর নাম জেনিফার স্ট্রায়াস (Jennifer Trias)। আর তাঁর প্রেমিক চয়ন ইসলাম (Chayan Islam) বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। চয়নের বাবা রবিউল ইসলাম ইতালিতে থাকতেন। কিছুদিন পর সেখান থেকে তিনি চলে যান জার্মানিতে। পাঁচ বছর আগে সেখানেই একটি কোর্সে ভর্তি হন চয়ন। সেখানেই দুজনের আলাপ। তবে এরপর ২০২২ সালে কোভিডের কারণে মার্চ মাসেই চয়ন বাংলাদেশে চলে আসেন। কিন্তু কোভিড কাল পেরিয়ে গেলেও জেনিফার ও চয়নের মধ্যে প্রেমে এতটুকুও ভাটা পড়েনি। আর সেকারণেই ভালোবাসার টানে সুদূর জার্মানি থেকে দীর্ঘ পথ পেরিয়ে জেনিফার ছুটে আসেন প্রেমিক চয়নের কাছে। এরপর গত ১৮ ফেব্রুয়ারি দুজনে সোজা আদালতে চলে যান এবং বিবাহবন্ধনে (Marriage) বাঁধা পড়েন।

জেনিফার জানান, আমি বাংলাদেশকে ভালবেসে ফেলেছি। এখানকার পরিবেশ, আতিথেয়তা ও সবার ভালবাসা আমায় মুগ্ধ করেছে। চয়নের পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছেন। তবে বিদেশি বৌমাকে পেয়ে যেমন খুশি চয়নের পরিবার, ঠিক তেমনই চয়নকে জামাই হিসাবে পেয়ে উচ্ছ্বসিত জেনিফারের পরিবারও।

 

 

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...