Saturday, June 20, 2026

কংগ্রেসের ‘অবস্থান’ নিয়ে চরম সমালোচনা! ফের দলের অস্বস্তি বাড়ালেন শশী

Date:

Share post:

বিজেপিকে (BJP) হারাতে গেলে কংগ্রেসকে (Congress) তার আদর্শ সম্পর্কে আরও স্পষ্ট হতে হবে। সম্প্রতি এমনই মন্তব্য করে ফের দলের অস্বস্তি বাড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Sashi Tharoor)। তিনি সাফ জানান, গোরক্ষার নামে হত্যা, বুলডোজার অভিযান এবং বিলকিস বানো মামলার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কংগ্রেসের সোচ্চার হওয়া উচিত ছিল।

উল্লেখ্য, ছত্তিশগড়ের রায়পুরে দলের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনে (Plenary Session) যোগ দিতে গেয়ে এমন মন্তব্য করেন শশী। কংগ্রেস সাংসদ বলেন, আমরা বিলকিস বানো ইস্যু, খ্রিস্টান গির্জায় হামলা, গোরক্ষার নামে হত্যা, বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়িঘর ধ্বংস এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে আরও সোচ্চার হতে পারতাম। বহু ভারতীয় নাগরিক এই বিষয়টিকে সমর্থনের জন্য কংগ্রেসের দিকে তাকিয়ে থাকে। তিনি বলেন, যতদিন কংগ্রেস ভালো লড়াই করবে ততক্ষণ ভারতের ভবিষ্যত উজ্জ্বল থাকবে। মানুষ দলের পাশে থাকবে।

তবে এদিন সম্প্রতি শেষ হওয়া কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার প্রশংসা করেছেন শশী থারুর। তিনি বলেন, কংগ্রেস সমর্থকদের আস্থা পুনরুজ্জীবিত করেছে। পাশাপাশি এদিন ভারত ও চিনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন শশী থারুর। তিনি বলেন, এই অবস্থায় ভারতের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ানো কংগ্রেসের কর্তব্য।

 

 

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...