Saturday, June 20, 2026

নন্দীগ্রামে ভাঙা পায়ে খেলে দিলেন কুণাল, বিজেপি ছেড়ে দলে দলে যোগ তৃণমূলে

Date:

Share post:

রাজনীতিবিদের পাশাপাশি পেশায় তিনি একজন প্রতিষ্ঠিত সাংবাদিক । আবার ক্রীড়াপ্রেমী। সুযোগ পেলে নিজেও মাঠে নেমে পড়েন। শনিবার প্রেস ক্লাব (Press Club) আয়োজিত ‘রিপোটার্স কাপ’-এর খেলা ছিল। সেই খেলায় অংশ নিয়েছিলেন কুণাল ঘোষও (Kunal Ghosh)। ফাইনালেও ওঠে তাঁদের দল। এবং ফাইনাল সহ প্রতিটি ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন কুণাল। ফাইনালের একটি পর্বে আচমকা পায়ে চোট পান তিনি। শুরুতে বুঝতে না পারলেও খেলা শেষে ব্যথ্যা অনুভব করেন। এক্স-রে করে দেখা যায় তাঁর বাঁ পায়ের ফিবুলা ভেঙে গিয়েছে। ডা. সুদীপ্ত বন্দ্যোপাধ‌্যায় এবং ডা. পার্থসারথি সরকার তাঁর চিকিৎসা করেন। চিকিৎসকরা সিদ্ধান্ত নেন কুণালের পায়ে অস্থায়ী প্লাস্টার করার। বুধবার অস্ত্রোপচার করে পায়ে প্লেট বসাতে হবে।

তবে আচমকা এই বিপত্তির মধ্যেও রাজনীতির ময়দান থেকে বিশ্রাম নিলেন না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। পা ভাঙার ২৪ ঘন্টা কাটতে না কাটতে পূর্ব মেদিনীপুরে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে রবিবার সকালেই কলকাতা থেকে হলদিয়া পৌঁছান তিনি। নন্দীগ্রামে একটি সভায় যোগ দেওয়ার কথা থাকলেও শারীরিক পরিস্থিতির কারণে সেখানে যোগ দিতে পারেননি। তবে হলদিয়াতে তাঁর বাড়িতে বসেই ভাঙা পায়ে খেলে দিলেন কুণাল।

বর্তমানে পূর্ব মেদিনীপুরের দলের বিশেষ দায়িত্বে আছেন কুণাল। সেখানকার সংগঠন থেকে শুরু রাজনৈতিক কর্মসূচি, সবই সামলান তিনি। তারই অঙ্গ হিসেবে এদিন নন্দীগ্রামে বেশ কয়েকটি কর্মসূচি ছিল কুণালের। নন্দীগ্রামে ফের বিজেপিতে বড়সড় ভাঙন। পদ্ম ছেড়ে তৃণমূলে যোগদিলেন একঝাঁক বিজেপি নেতাকর্মী। নন্দীগ্রাম-১নং ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গের উপস্থিতিতে কুণাল ঘোষের হাত ধরে শ্রীমন্ত করণ, কালীপদ গাড়ু সহ একাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিল। এঁরা একটি সময় মূলত সিপিএম করতেন। শুভেন্দুর অত্যাচারে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখন সেই শুভেন্দুই বিজেপিতে, তাই তাঁরা এই নেতাকর্মীরা শুভেন্দুর প্রতি অনাস্থা দেখিয়ে তৃণমূলে যোগ দিলেন। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ও উন্নয়নের সঙ্গে থাকতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বলে জানা গিয়েছে।

নন্দীগ্রামে ফের একবার বিজেপিতে ভাঙন ধরানোর পর কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন। তিনি লেখেন, “নন্দীগ্রামে ফের বিজেপি ছেড়ে তৃণমূলে। পা ভাঙার কারণে গোকুলনগর যেতে পারিনি। কথা দেওয়া ছিল বলে কোনোরকমে হলদিয়া এসেছিলাম। এখানকার বাড়িতেই এসেছিলেন নন্দীগ্রামের নেতৃত্ব। যোগদানপর্বের পর বৈঠক হল। আলাদা কথা হল হলদিয়া টাউন সভাপতি মিলন মন্ডল ও তমলুক জেলা আই এন টি টি ইউ সি সভাপতি চন্দন দের সঙ্গে। বুধবার যেহেতু পায়ে অপারেশন, কটা দিন আসতে পারব না। আজ প্লাস্টার করা পা নিয়ে যারা আসতে সহযোগিতা করল, তাদের সকলকে ধন্যবাদ।”

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...