Thursday, March 19, 2026

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না সোনিয়া, জল্পনায় জল ঢালল কংগ্রেস

Date:

Share post:

রাজনীতি থেকে সোনিয়া গান্ধী অবসর নিচ্ছেন না। তাঁর অবসর নিয়ে সব জল্পনায় জল ঢেলে জানালো কংগ্রেস। প্লেনারি অধিবেশনে কংগ্রেস নেত্রী অলকা লম্বা বলেছেন, ”সোনিয়ার মন্তব্যের ভুল ব্যাখ্যা হওয়া বন্ধ হওয়া উচিত। তিনি কখনও রাজনীতি থেকে অবসর নেননি, কখনও নেবেনও না।” তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি সোনিয়ার সঙ্গে কথা বলেছেন। জানতে চেয়েছেন, তিনি কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। সোনিয়া  বলেছেন, একবারের জন্য রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা তিনি বলেননি।

শনিবার রায়পুরে প্লেনারি সেশনে দেওয়া ভাষণে সোনিয়া বলেন, ভারত জোড়ো যাত্রার সমাপ্তির সঙ্গে সঙ্গে তিনিও জাতীয় রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্বভাবতই তাঁর এই বক্তব্যে স্পষ্ট হয় যে সক্রিয় রাজনীতিতে এবার ইতি টানতে চলেছেন। অলকা লাম্বা রবিবার জানালেন, দলনেত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি  অবসর নিচ্ছেন না।

উল্লেখ্য, মাঝেমধ্যেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আর সে কারণেই বর্তমানে বেশিরভাগ সময়টা ঘরবন্দি থাকেন তিনি। দলের গুরুত্বপূর্ণ বৈঠক ছাড়া কংগ্রেসের কর্মসূচিতে অনুপস্থিতি থাকতে দেখা যায় তাঁকে। যদিও ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করেছিলেন তিনি । হেঁটেছিলেন রাহুলের পাশে।

এদিকে, কংগ্রেসের প্লেনারি অধিবেশনের রবিবার ছিল শেষ দিন। শেষদিনে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। নিশানা করেন মোদি -আদানিকে। শোনা গেল ভারত জোড়ো যাত্রায় তাঁর অভিজ্ঞতার কথা। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্লেনারি অধিবেশনের মধ্য দিয়ে কংগ্রেস লোকসভা ভোটের বাজনা বাজিয়ে দিল।

 

Related articles

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাঁকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...

দুরন্ত পলিটিক্যাল থ্রিলার ‘কর্পূর’, প্রথম শো থেকেই জমজমাট

শ্রেয়া বসু রিয়েলে ভোটের হাওয়া আর রিলে পলিটিকাল থ্রিলার- দুইয়ে মিলে জমজমাট কর্পূরের প্রথম শো-ই। অরিন্দম শীল পরিচালিত এবং...