Saturday, April 4, 2026

ফেব্রুয়ারিতেই শ্বাসকষ্টে মৃ*ত ১৬ জন শিশু, বাড়ছে আ*তঙ্ক !

Date:

Share post:

ক্রমাগত দাপট চওড়া করছে অ্যাডিনো (Adeno Virus), কলকাতা (Kolkata) জুড়ে বাড়ছে আতঙ্ক। স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) তরফে ইতিমধ্যেই জরুরি পদক্ষেপ করা হয়েছে। চিন্তায় চিকিৎসক মহল। সর্দি কাশি থেকে শুরু করে ভয়ানক শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে শিশুদের। বেশিরভাগের অবস্থাই চিন্তায় ফেলছে স্বাস্থ্য ভবনকে। শনিবার রাতে বি সি রায় শিশু হাসপাতালে হাওড়ার উদয়নারায়ণপুরের ৯ মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। পরিবার সূত্রে জানা যায়,গত ২ ফেব্রুয়ারি তাঁর জ্বর আসায় সঙ্গে সঙ্গে তাকে বি সি রায় হাসপাতালে (B C Roy Child Hospital)ভর্তি করা হয়। চিকিৎসায় সাড়া দিয়ে ১১ ফেব্রুয়ারি সে সুস্থ হয়ে বাড়ি ফেরে। তিনদিন যেতে না যেতেই ১৪ ফেব্রুয়ারি ফের জ্বর আসে তার। গত ১৯ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে বি সি রায় হাসপাতালে ভর্তি করেন কিন্তু এবার আর শেষ রক্ষা হল না।

শিশুমৃত্যুর তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। রবিবার সকালে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে (National Medical College)প্রাণ হারায় নদিয়ার কল্যাণীর এক শিশু। শুধুমাত্র ওই হাসপাতালেই ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্টে মারা গিয়েছে কমপক্ষে ১৬ জন শিশু। তার মধ্যে ২ জন অ্যাডিনো ভাইরাসে আ*ক্রান্ত হয়েছিল বলেও জানা গিয়েছে। অ্যাডিনো মোকাবিলায় সতর্ক পদক্ষেপ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। শনিবার দফায় দফায় বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তারা। স্বাস্থ্য দফতরের গাইডলাইন অনুযায়ী, শিশুর জ্বর হলে সতর্ক থাকতে হবে অভিভাবকদের। ১০৩ ডিগ্রির উপর জ্বর হলে শিশুকে স্নান করানোর পরামর্শ দেওয়া হয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রাও সবসময় খেয়াল রাখতে হবে। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে স্পষ্ট নির্দেশ বিশেষজ্ঞদের।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...