Saturday, April 4, 2026

দূর থেকে প্রেম করলেও অনায়াসে মিলবে প্রিয়জনের ঠোঁটের উষ্ণতা! কীভাবে?

Date:

Share post:

প্রেম করেন! কিন্তু প্রিয়জন দূরে থাকেন! রোজ কথা আর ভিডিও কলিং-এ দেখেই সন্তুষ্ট থাকতে হয়। ‘ফ্লাইং কিস’ হলেও তাতে মন ভরে কই।তবে আর চিন্তা নেই। এসে গেছে নতুন এক যন্ত্র। যার নাম ‘কিসিং ডিভাইস’। যাতে যা দুই প্রান্তে থাকা যুগলদের ঘনিষ্ঠ মুহুর্তগুলিকে আরও নিবিড় করে তুলতে পারে। দিতে পারে ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর উষ্ণতাও।

আরও পড়ুন:Pune: কিশোরীকে জড়িয়ে চুমু খাওয়ার অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে
দূরে থাকা যুগলদের কথা ভেবে এমনই এক যন্ত্র তৈরি করেছে চিনের সাংঝাউ প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়। অবিকল ঠোঁটের আকারে তৈরি সিলিকনের এই যন্ত্রটিতে রয়েছে ‘প্রেশার সেন্সর’ এবং ‘অ্যাকিউরেটর্‌স’ যা ব্যবহারকারীকে একেবারে আসল ঠোঁটের স্পর্শ দিতে সক্ষম। শুধু তাই নয়, গভীর চুম্বনে ঠোঁটের যে উষ্ণতা, নড়াচড়া বা চাপ অনুভূত হয়, তা-ও পাওয়া যাবে অবিকল একই রকম ভাবে। এই যন্ত্রের আবিষ্কারক জ়িয়াং জ়ংগলি জানান, তিনি নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই এই যন্ত্রটি তৈরি করেছেন। তিনি এবং তাঁর দীর্ঘ দিনের বান্ধবী দেশের দুই প্রান্তে থাকতেন। তাই তাঁদের সম্পর্কের মধ্যে একমাত্র ফোনই তাঁদের যোগাযোগের একমাত্র ভরসা ছিল।

কেনার কথা ভাবছেন নিশ্চয়ই? তার আগে জেনে নিন এর ব্যবহার। ফোনে একটি মাত্র অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেই হবে। তার পর ওই ফোনের চার্জ দেওয়ার পোর্টে যন্ত্রটি গুঁজে করতে হবে ভিডিয়ো কল। যখন প্রয়োজন ওই যন্ত্রে মুখ দিয়ে চুম্বন করার মতো ভঙ্গি করলেই হবে। শুধু তাই নয়, চাইলেই দূরত্ব বজায় রেখে, সুরক্ষিত বলয়ের মধ্যে থেকেই অচেনা যে কোনও ব্যক্তিকে চুম্বনের স্বাদও নিতে পারবেন ব্যবহারকারী।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...