Saturday, March 14, 2026

আবগারি দুর্নীতি মামলায় ৫ দিনের CBI হেফাজতে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া

Date:

Share post:

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে(Manish Sisodia) হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। রবিবার সিসোদিয়াকে গ্রেফতারের পর সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে উপমুখ্যমন্ত্রীকে পেশ করা হয়েছিল সিবিআইয়ের তরফে। সেখানেই তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করে আদালত ৫ দিনের হেফাজত দেয় সিসোদিয়াকে। অর্থাৎ আগামী ৪ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে। এদিকে সিসোদিয়ার গ্রেফতারির ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ আম আদমি পার্টি। দিল্লির(Delhi) উপ মুখ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে থানার বাইরে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। এই গ্রেফতারিকে পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র বলে তোপ দাগা হয়েছে আপের তরফে।

মণীশ সিসোদিয়া যে গ্রেফতার হতে পারেন গত কয়েকদিন ধরেই সে আশঙ্কা করা হচ্ছিল। রবিবার সিবিআই দফতরে যাওয়ার আগেও এই আসঙ্কার কথা শুনিয়েছিলেন সিসোদিয়া নিজেই। এরপর রবিবার সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। এই ঘটনার রীতিমতো ক্ষুব্ধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লেখেন, “অধিকাংশ সিবিআই আধিকারিক মণীশের গ্রেপ্তারির বিরোধী। প্রত্যেকে তাঁকে গভীরভাবে শ্রদ্ধা করেন। তাছাড়া কোনও প্রমাণও নেই। প্রবল রাজনৈতিক চাপে পড়ে মণীশকে গ্রেপ্তার করতে বাধ্য হন তাঁরা। ক্ষমতাবান রাজনীতিকের কথা মানতে হয়েছে।” পাশাপাশি তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন টুইটারে লেখেন, “যদি মণীশ সিসোদিয়ার কাছে বিজেপি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন থাকত তবে তিনি কখনই গ্রেপ্তার হতেন না।” আরও লেখেন, “শিব সেনা, এসএ দল, জেডি(ইউ), টিডিপি এবং অন্যরা বিজেপিকে বর্জন করেছে। এখন সিবিআই, ইডি, আইটি হল তাদের (বিজেপির) প্রকৃত শরিক। সব মিলিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রীর গ্রেফতারিতে রাজনৈতিক পারদ চড়ছে রাজধানীতে।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর দিল্লিতে নতুন আবগারি নীতির কথা ঘোষণা করেছিল আম আদমি পার্টির সরকার। নয়া সেই আবগারি নীতিতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে দিল্লির উপরাজ্যপাল এই ইস্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দেন। ইতিমধ্যেই এই মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে CBI। সেই চার্জশিটে অবশ্য সিসোদিয়ার নাম ছিল না। তারপরও রবিবার গ্রেফতার করা হয় সিসোদিয়াকে।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...