Wednesday, June 24, 2026

দাবায় ফের সাফল্য বাংলার, একাদশতম গ্র‍্যান্ড মাস্টার হলেন সায়ন্তন দাস

Date:

Share post:

বাংলার বুকে আরও এক গ্র‍্যান্ড মাস্টার। একাদশতম গ্র‍্যান্ড মাস্টার হলেন শ‍্যামবাজারের সায়ন্তন দাস। ফ্রান্সের একটি টুর্নামেন্টে চতুর্থ এবং ফাইনাল জি এম নর্ম পেলেন তিনি।

সায়ন্তন দাস জীবনের প্রথম জি এম নর্ম পেয়েছিলেন মাত্র ১৩ বছর বয়সে। তারপর থেকেই চলে তাঁর আরও বড় হয়ে ওঠার লড়াই। গোর্কি সদনে অক্লান্ত পরিশ্রম করেছন সায়ন্তন। যার ফল পেলেন তিনি। সায়ন্তনের খেলার জন‍্য চাকরিও ছেড়ে দিয়েছিলেন তাঁর বাবা। জীবনে এরপর তিনটি জি এম নর্ম এলেও চতুর্থ জি এম নর্ম আসছিলও না তাঁর। তবে হার মানেননি সায়ন্তন। অবশেষে ফিরল দিন। প‍্যারিসে পেলেন চতুর্থ জি এম নর্ম।

সায়ন্তনের এই সাফল্যে খুশি বাংলার দাবাড়ুরা। সায়ন্তনের এই সাফল্যে বাংলার প্রথম গ্র‍্যান্ড মাস্টার দিব‍্যেন্দু বড়ুয়া বলেন,” সায়ন্তন অনেকদিন ধরে ফাইনাল জি এম নর্মটি পাওয়ার চেষ্টা করছিল। ওর বাবাও খুব খেটেছেন। ২৫০০ এলো রেটিং দরকার ছিল গ্র‍্যান্ড মাস্টার হওয়ার জন‍্য। সেটি প‍্যারিসে পেল ও। খুবই ভালো লাগছে।”

আরও এক তারকা দাবাড়ু সূর্যশেখর গঙ্গোপাধ্যায় বলেন,” সায়ন্তন প্রমাণ করল লক্ষ‍্য ঠিক থাকলে সাফল্য ধরা দেবেই।”

আরও পড়ুন:খারাপ ফর্ম রাহুলের, বিরাট বার্তা মহারাজের

 

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...