Wednesday, June 24, 2026

মাত্র ৪৫ সেকেন্ডেই হুগলি নদী পার ! প্রস্তুতি শেষ পর্যায়ে

Date:

Share post:

কখনও ভেবেছেন মাত্র ৪৫ সেকেন্ডেই পার হয়ে যাবেন হুগলি নদী। বাস্তবে সেটাই হতে চলেছে।সব ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সুড়ঙ্গ দিয়ে নিমেষে পৌঁছে যাবেন গন্তব্যে।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা চালু করা হবে। ২০২৩-এর ডিসেম্বরেই এই লাইন চালু করার বিষয়ে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। একইসঙ্গে হাওড়া ময়দানের সঙ্গে সেক্টর ফাইভের সংযোগের কাজও এগিয়ে নিয়ে যাওয়া হবে।নিমেষের মধ্যে গঙ্গার তলা দিয়ে ৫২০ মিটার পথ পার হয়ে যাবে মেট্রো রেল। এর জন্য খরচ হয়েছে প্রায় ১২০ কোটি টাকা।

বর্তমানে বউবাজারে প্রায় ৮০০ মিটার কাজ থমকে আছে।এর জন্য দেশ-বিদেশের অভিজ্ঞ প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ারদের সাহায্য নেওয়া হচ্ছে। সেই সমস্যা মিটে গেলেই ২০২৪ সালের মার্চ থেকেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ জুড়ে যাবে।গত বছরের ডিসেম্বরেই গঙ্গার নীচ দিয়ে সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যের ২.৫ কিলোমিটার সম্পূর্ণ জুড়ে যাওয়ার অপেক্ষা।

কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (সিভিল) শৈলেশ কুমার জানিয়েছেন, ‘পূর্ব-পশ্চিম করিডোরের ক্ষেত্রে এই টানেল অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ। এই রুটে লোকবসতি এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যা ছিল। ফলে নদীর নীচ দিয়ে টানেল করে লাইন আনাটাই ছিল একমাত্র উপায়।’ ৫২০ মিটার লম্বা এই টানেলটি কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের লাইফলাইন হতে চলেছে।

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...