Saturday, April 4, 2026

বিধানসভায় অধ্যক্ষের বিরুদ্ধে আনা শুভেন্দুর অনাস্থা প্রস্তাব পেশ ৬ মার্চ

Date:

Share post:

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনাস্থা প্রস্তাব ৬ মার্চ বিধানসভায় পেশ করা হবে। পরিষদীয় দফতর সূত্রে খবর, ওই প্রস্তাব পেশের পরে বিজেপির তরফে ৩০ জন উপস্থিত বিধায়কের সম্মতি লাগবে। তার প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে, ওই প্রস্তাব নিয়ে অধিবেশনে আলোচনা হবে কি না।

দলত্যাগ-বিরোধী আইন, বিরোধীদের সম্মান দেওয়া-সহ একাধিক ইস্যুতে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিজেপির পরিষদীয় দল। অনাস্থা প্রস্তাবে অধ্যক্ষের বিরুদ্ধে মোট ১৬টি অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, পিএসি চেয়ারম্যান পদ নিয়ে অধ্যক্ষ অনিয়ম করেছেন, দলত্যাগবিরোধী আইন নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট নয়, বিধানসভায় বিরোধী নেতাদের যথোপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না, শাসকদলের অঙ্গুলি হেলনে তিনি চলছেন। অথচ বিধানসভার সব অধিবেশনেই বিজেপি বিধায়কদের অংশগ্রহণ করতে বলা হবে। কিন্তু সভার মধ্যে হৈ হট্টগোল করে প্রায় প্রতিদিনই ওয়াক আউট করে বিজেপি। এখন নিজেরাই অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে।

আরও পড়ুন- রাজ্যপালের সচিব কে? ৩ আধিকারিকের তালিকা পাঠাল নবান্ন, কার নামে সিলমোহর!

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...