Wednesday, June 24, 2026

পুতিনের ভবিষ্যৎ কী? চা*ঞ্চল্যকর দাবি ইউক্রেন প্রেসিডেন্টের

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine) সংঘাতের আবহে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ভলোদিমির জেলেনস্কি। বছর ঘুরলেও ছবিটা বদলায়নি। এখনও রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি দুই দেশে। এরই মধ্যে পুতিনকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন ইউক্রেন প্রেসিডেন্ট। জেলেনস্কির (Volodymyr Zelensky) দাবি বিশ্বস্তদের হাতেই নাকি প্রাণ খোয়াবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আর ইউক্রেন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরই সব মহলে শুরু হয়েছে জল্পনা। পাশাপাশি পুতিন সাম্রাজ্যের পতন নিয়েও উঠছে বিস্তর প্রশ্ন। তবে এমন ঘটনা কবে ঘটবে তা জানেন না জেলেনস্কি।

উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেনে মুক্তি পেয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র। তথ্যচিত্রটির নাম ‘ইয়ার’ (Year)। সেখানে জেলেনস্কি দাবি করেছেন ঘনিষ্ঠদের হাতেই খুন হবেন পুতিন। জেলেনস্কি আরও জানিয়েছেন, এমন একটা সময় আসবে যখন পুতিনের দুর্বল শাসনের প্রভাব গোটা রাশিয়ায় পড়বে। ভক্ষকরাই আরও এক ভক্ষককে খেয়ে ফেলবে। পুতিনকে খুন করার কোনও না কোনও কারণ তারা ঠিক বের করবে। তবে কবে এমনটা হবে আমি জানিনা।

তবে এই প্রথম নয়, কয়েকদিন আগেই ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ও দাবি করে ঘনিষ্ঠরা নাকি ক্রমশই বিরক্ত হয়ে পড়ছে রুশ প্রেসিডেন্টের উপর। দিনের পর দিন কেটে গেলেও রাশিয়া কিছুতেই নিজের কব্জায় আনতে পারছে না ইউক্রেনকে। আর তার জেরেই পুতিনের উপর বাড়ছে ক্ষোভ।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...