Friday, June 26, 2026

ভারতের পথ ধরে আমেরিকাতেও এবার Tiktok-এ নিষেধাজ্ঞা

Date:

Share post:

ভারতের পথ ধরে এবার চিনা অ্যাপ টিকটকের(Tiktok) বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে আমেরিকা(America)। সরকারের তরফে কড়া নির্দেশ দিয়ে জানানো হয়েছে আগামী ৩০ দিনের মধ্যে দেশের সমস্ত সরকারি ডিভাইস(Govt Device) থেকে সরিয়ে ফেলতে হবে টিকটক। ইতিমধ্যেই সরকারি কর্মীদের টিকটক ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল মার্কিন কংগ্রেস। এবার সমস্ত সরকারি ডিভাইস থেকে এই অ্যাপ সরানোর নির্দেশ দেওয়া হল।

সোমবার মার্কিন সরকারের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, “দেশের সমস্ত সরকারি ডিভাইস থেকে এই অ্যাপকে সরিয়ে ফেলতে হবে। কোনওভাবে যেন এই অ্যাপ (Chinese App) ইনস্টল না করা যায়, তার ব্যবস্থাও করতে হবে। ডিভাইসে থাকা যাবতীয় তথ্য যেন কোনওভাবেই এই অ্যাপের নাগালে যেতে না পারে। উল্লেখ্য, তথ্য পাচারের অভিযোগে ইতিমধ্যেই এই অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে একাধিক দেশ। সম্প্রতি আমেরিকার প্রতিবেশী দেশ কানাডাও নিষিদ্ধ করেছে টিকটক। এবার সেই পথে হাঁটল আমেরিকা।

উল্লেখ্য, টিকটক অ্যাপের মাধ্যমে ইউজারদের তথ্য চিনে পাচার করা হচ্ছে, এই অভিযোগ আগেই তুলেছিল ভারত। এবং ভারতের তরফে গোটা দেশে নিষিদ্ধ করা হয় টিকটক। ২০২০ সালেও মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল চিনা সংস্থাটি। পরে আদালতের সিদ্ধান্তে সেই দেশে নিষিদ্ধ করা সম্ভব হয়নি টিকটক। এবার আইন করে টিকটক বন্ধের পথে হাঁটছে আমেরিকা।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...