Saturday, June 13, 2026

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দোলের আগেই সুখবর

Date:

Share post:

ফের ৪ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। । ৩৮ শতাংশের বদলের এবার ৪২ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীরাও।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে যাঁরা চাকরি করেন, তাঁদের ডিএ বাড়ে বছরে দু’বার। একবার জুলাইয়ে, আর একবার জানুয়ারিতে। সেক্ষেত্রে নতুন বছরে হোলিতে সুখবর আসতে পারে, সেই প্রত্যাশা ছিলই। তখন ডিএ ছিল ৩৪ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে ৪ শতাংশ হারেই কর্মচারীদের ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। এমনকী, অক্টোবরের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ বাবদ প্রাপ্য টাকা পেয়েও গিয়েছিলেন তাঁরা।

এদিকে রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পাননি এখনও।মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে হলফনামা দিয়ে রাজ্যের তরফে জানানো হয়েছে, ‘হাইকোর্টের রায়ের বাস্তবায়ন করা সম্ভব নয়। কর্মচারীদের বর্ধিত হারে ডিএ দিলে আর্থিক বিপর্যয় ঘটতে পারে’। পরবর্তী শুনানি হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে।

এর আগে, তিন মাসের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এমনকী, সেই নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চও। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মচারীদের ডিএ মেটানো সম্ভব হয়নি। এরপর আদালত অবমাননার অভিযোগে যখন ফের হাইকোর্টের  দ্বারস্থ হয়  ইউনিটি ফোরাম নামে একটি সংস্থা, তখন পাল্টা সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য।

 

Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...