Wednesday, June 24, 2026

শংসাপত্রের সঙ্গে মিলল সুখবর ! রাজ্যের নয়া সিদ্ধান্তে খুশি ট্রান্সজে*ন্ডাররা

Date:

Share post:

বাংলার সরকারের (Government of West Bengal) বড় ঘোষণা। এবার হাসি ফুটল তৃতীয় লিঙ্গের (Transgender) মানুষের মুখেও। বুধবার রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) ঘোষণা করেন যে কলকাতা পুলিশের (Kolkata Police) কনস্টেবল পদে এবার থেকে নিয়োগ পাবেন তৃতীয় লিঙ্গের মানুষও। এদিন ট্রান্সজেন্ডারদের হাতে সরকারি শংসাপত্র ও পরিচয়পত্র তুলে দেয় রাজ্য। শংসাপত্রের সঙ্গে এত বড় সুখবর পেয়ে উচ্ছ্বসিত তাঁরা।

বুধবার রবীন্দ্রসদনে বেলা সাড়ে এগারোটায় এ রাজ্যের রূপান্তরকামীদের হাতে শংসাপত্র তুলে দেন রাজ্যের নারী-শিশু কল‌্যাণ ও শিল্প দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। মন্ত্রী এদিন জানান জানিয়েছেন, কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পাবেন তৃতীয় লিঙ্গেরাও। নিয়োগের ফর্মে মহিলা, পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গেরও উল্লেখ থাকবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি ট্রান্সজেন্ডাররা। ২০১৯ সালের কেন্দ্রীয় ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন অনুযায়ী এই শংসাপত্র দেওয়া হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন পরিচালক সুদেষ্ণা রায় (Sudeshna Roy), শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty)

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...