Friday, April 3, 2026

অসহায় আত্মসমর্পণ, ১০৯ রানে শেষ ভারতের প্রথম ইনিংস !

Date:

Share post:

বল এরকম লাট্টুর মত ঘুরছে হোলকার স্টেডিয়ামে। তাও আবার প্রথম সেশন থেকেই। বল এতটাই ঘুরছে যে ব্যাটসম্যানদের পক্ষে সামাল দেওয়া রীতিমতো কঠিন। আরও এক বার স্পিনারদের দাপট দেখা যাচ্ছে।প্রথম দিন থেকেই স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করছেন ব্যাটাররা। ১০৯ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস।

অস্ট্রেলিয়ার স্পিনার ম্যাথু কুনেম্যান ৫ উইকেট নিলেন। ৩ উইকেট নিলেন নাথান লায়ন। টদ মারফি আউট করেন কোহলিকে। ১৭ রান করে আউট হয়ে গেলেন উমেশ যাদব। তবে ফাস্ট বোলার কয়েকটা বড় শট মেরে রান বাড়ানোর চেষ্টা করেছিলেন।প্রথম ওভারেই ট্রাভিস হেডকে আউট করলেন রবীন্দ্র জাডেজা। ৯ রান করে আউট হলেন হেড। এলবি ডব্লিউ হলেন তিনি। তবে যাই হোক মাত্র ১০৯ রানে অলআউট হল ভারতের প্রথম ইনিংসে।

ভারতীয় ব্যাটসম্যানরাও উইকেটে থাকার মতো মানসিকতা দেখাতে পারেননি। এমনকী, চা বিরতিতে যাওয়ার আগে দুটো গুরুত্বপূর্ণ রিভিউ নষ্ট করে ফেলল ভারত।রোহিত তাড়াহুড়ো করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন। উল্টে অশ্বিনের বলে এলবি ডব্লু ছিলেন লাবুশানে। সেটা রিভিউ করলেন না ভারত অধিনায়ক। উসমান খোজা দুর্দান্ত ডিফেন্স করছেন। প্রথম টেস্টের দুটো ইনিংসে ব্যর্থ হলেও খোয়াজা ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পেয়েছেন।ধৈর্য দেখাচ্ছেন লাবুশানে।

বল হাতে অক্ষর প্যাটেলও উইকেট পেলেন না চা বিরতির আগে পর্যন্ত। হঠাৎ করেই উইকেট কিছুটা ব্যাটসম্যানদের সাহায্য করছে।টেস্টের প্রথম দিন চা বিরতি পর্যন্ত এগিয়ে অস্ট্রেলিয়া। টেকনিক এবং ধৈর্য দেখিয়ে তাদের ব্যাটসম্যানরা দেখিয়ে দিলেন ভারতীয় ব্যাটসম্যানরা আর একটু ধৈর্য দেখাতে পারতেন তবে এত কম রান হত না।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...