Saturday, April 4, 2026

অপারেশন সাকসেসফুল, হাসপাতালের বেড থেকে নিজেই জানালেন কুণাল

Date:

Share post:

সম্প্রতি কলকাতা প্রেস ক্লাব (Kolkata Press Club) আয়োজিত “রিপোটার্স কাপ”-এ (Reporters Cup) খেলতে গিয়ে বাঁ-পায়ে গুরুতর চোট পান কুণাল ঘোষ (Kunal Ghosh)। ফাইনাল ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। শুরুতে বুঝতে না পারলেও ম্যাচ শেষে যন্ত্রনা অনুভব করেন। দেরি না করে চিকিৎসকদের পরামর্শে এক্স-রে (X-Ray) করান কুণাল। তখনই দেখা যায় চোট গুরুতর। বাঁ পায়ের ফিবুলা ভেঙে গিয়েছে। বসাতে হবে প্লেট (Plate)। করতে হবে অস্ত্রোপচার (Operation)। তারই মাঝে অবশ্য ভাঙা পা নিয়ে পূর্ব মেদিনীপুরে পূর্ব নির্ধারিত দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। এমনকি, গতকাল মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার আগের মুহূর্তেও একটি টেলিভিশন চ্যানেলে রাজনৈতিক বিতর্কের আসরেও তৃণমূলের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ।

আজ, বুধবার সকালে তাঁর পায়ে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল। পায়ে প্লেট বসার পর অপারেশন টেবিলে শোওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজেই সে খবর জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। আপাতত কয়েকটা দিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে হাসপাতালেই।

এদিন সফল অস্ত্রোপচার পর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেখানেই ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক ও শুভানুধ্যায়ীদের। তাঁর কথায়, “ভাঙা পায়ে প্লেট বসেছে। ডাঃ সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এবং অপারেশন টেবিলের সকলকে ধন্যবাদ। সুন্দর পরিবেশ। ধন্যবাদ ডাঃ পার্থ সেন, ডাঃ পার্থসারথী সরকার, ডাঃ শুভাশিস গঙ্গোপাধ্যায়কে। ধন্যবাদ শ্রীমান স্নেহাশিস। অশোক মজুমদার, তন্ময় নন্দী, অয়ন চক্রবর্তী-সহ সকালে যাঁরা এসেছিলেন, বা দূর থেকেও যাঁরা শুভেচ্ছা পাঠাচ্ছেন , তাঁদেরও আন্তরিক ধন্যবাদ। আপাতত ওটি থেকে বেডে।” এখন কয়েকটা দিন হাসপাতালেই, সুস্থ হয়ে ফের কাজে ফেরার অপেক্ষায় কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন কুণালের ভক্ত ও অনুগামীরা।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...