Tuesday, June 23, 2026

পুলের ধারে ওটা কে? দাড়ি গজালো সারার!

Date:

Share post:

বুধবারের সকাল থেকে ইন্সটাগ্রামে হইচই। সইফ কন্যা সারার (Sara Ali Khan)লুক নিয়ে রীতিমত আলোচনা নেটপাড়ায়। রূপসী সারা আলি খানের রূপে মজে থাকে তাঁর অনুরাগীরা । কিন্তু আজ সকাল থেকেই হঠাৎ রূপ বদল। গালে দাড়ি নিয়ে মুখে গোঁফ নিয়ে সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে ছবি তুলে ভাইরাল হলেন সইফ কন্যা (Saif Ali Khan Daughter)। তাহলে কি এবার নিজের লিঙ্গ পরিবর্তন করলেন বলিউডি অভিনেত্রী (Bollywood Actress)? আর এমন ছবি কেই বা তুলে দিলেন? জল্পনা যখন ক্রমশই বাড়ছিল, তখনই জবাব দিলেন সারা (Sara ALi kHan)। জানালেন ছবিটি তুলে দিয়েছেন পরিচালক হোমি আদাজানিয়া (Homi Adajania)।

তারকা কন্যা হওয়ার কারণে বারবারই খবরের শিরোনামে চলে আসেন সারা আলি খান। সম্প্রতি ক্রিকেটার শুভমন গিলের সঙ্গেও তাঁর সম্পর্কের কথা খবরে আসে। এছাড়া কার্তিক আরিয়ানের সঙ্গে ‘সিরিয়াস’ সম্পর্কে আছেন বলেও বি-টাউনে কানাঘুষো শোনা যায়।

ছোটে নবাব কন্যা প্রথম ছবি থেকেই লাইমলাইটে। তাঁর লাইফ স্টাইল থেকে শুরু করে বলিউডি সাফল্য সব নিয়েই আগ্রহ নেট দুনিয়ায়। এবার তাঁর পুরুষালি মুখের ছবি বাইরে আসতেই সমালোচনার ঝড় ওঠে। আসলে পরিচালক হোমি আদাজানিয়ার জন্মদিন আজ ১ মার্চ। বহু নায়িকার কাছের মানুষ তিনি। জন্মদিনে সেই কথা যেন আরও স্পষ্ট হল। অভিনেত্রী হুমা কুরেশি থেকে রাধিকা মদন, প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন পরিচালককে। কিন্তু সারার যেটা করেছেন তাতে চমকে গেছেন সবাই। নিজের একটি ছবি পোস্ট করে নায়িকা লেখেন ক্যামেরাম্যানকে খুঁজে বের করার কথা বলেন। নায়িকা যে ছবিটি পোস্ট করেছেন তা খুব ভাল করে লক্ষ্য করলে দেখা যায় পুলের পিছনে থাকা কাচের দরজায় দেখা যাচ্ছে পরিচালকের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সারা লেখেন, “অনেক ধন্যবাদ হোমি স্যার, আমার নারীসত্তা এবং সৌন্দর্যকে সকলের সামনে ফুটিয়ে তোলার জন্য। শুভ জন্মদিন।”

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...