Sunday, April 12, 2026

আরও একবছর ইস্টবেঙ্গল এফসিতে ক্লেটন সিলভা

Date:

Share post:

আরও একবছর ইস্টবেঙ্গল এফসিতে ক্লেটন সিলভা। ২০২৪ অবধি তাঁর সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল। অবশেষে জল্পনার অবসান। আরও এক মরশুম ইস্টবেঙ্গলে খেলবেন ব্রাজিলীয় গোল মেশিন। এই ব্রাজিলীয় স্ট্রাইকারের সঙ্গে চুক্তি বাড়াল লাল-হলুদ। এদিন এমনটাই ক্লাবের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

নতুন চুক্তিতে সই করার পরে ক্লেটন বলেছেন, “আরও এক মরশুম ইস্টবেঙ্গলের মতো ক্লাবে থাকতে পেরে আমি খুশি। সমস্যা আছে, তবে  ক্লাবের যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে তা আমি বিশ্বাস করি। আইএসএলে আমাদের কিছু ভাল মুহূর্ত ছিল। আমি মনে করি, তা থেকে আমরা শিখতে পারব। যা আগামী মরশুমে ভাল পারফরম্যান্স করতে সাহায্য করবে।’’

এবারের আইএসএলে ইস্টবেঙ্গল ভাল পারফরম্যান্স করতে না পারলেও উজ্জ্বল ছিলেন ক্লেটন। ক্লাবের হয়ে ২০টি ম্যাচে ১২টি গোল করেছেন তিনি। লাল-হলুদের সর্বোচ্চ গোলদাতা তিনিই। তাই ক্লেটনকে আগামী মরশুমে ধরে রাখতে মরিয়া ছিলেন লাল-হলুদ কর্তারা। কিন্তু শোনা যাচ্ছিল, এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারটি ইস্টবেঙ্গলে থাকতে রাজি হচ্ছিলেন না। কারণ ক্লাবের খারাপ পারফরম্যান্স। তাই চুক্তিতে সই করছিলেন না তিনি। পাশাপাশি অন্য ক্লাবের প্রস্তাবও ছিল ক্লেটনের। শেষ পর্যন্ত তাঁকে রাজি করিয়ে সই করালেন লাল-হলুদ কর্তারা। সুপার কাপেও ক্লেটন ভাল খেলবে আশায় ক্লাব। ক্লেটনকে সই করালেও বাকি পাঁচ বিদেশিকেই ছেড়ে দিচ্ছে ক্লাব। নাওরেম মহেশ, লালচুংনুঙ্গা ছাড়া অধিকাংশ ভারতীয় বাতিলের তালিকায়।

আরও পড়ুন:শনিবার প্লে-অফের ম‍্যাচে মোহনবাগানের সামনে ওড়িশা এফসি, জয়ই লক্ষ‍্য বাগানের


 

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...