Monday, April 6, 2026

ORDI-এর উদ্যোগে “বিশ্ব বিরল দিবস” উদযাপন

Date:

Share post:

ORDIএর উদ্যোগে কলকাতার রয়েল বেঙ্গল গলফ ক্লাবে উদযাপন হলো বিশ্ব বিরল দিবস। উপস্থিত ছিলেন  মনোজ তিওয়ারি , অনুপম রায় ,  নুসরাত জাহান, প্রিয়দর্শনী বাওয়া  ও অন্যান্য বিশিষ্টরা।

যেগুলির প্রকোপ ২৫০০- এর কম সেটাই বিরল রোগ হিসেবে গণ্য করা হয়। আনুমানিক ২০ জনের মধ্যে ১ জন আক্রান্ত হন এমন রোগগুলির মধ্যে ৮০% জিনগত। বিরল রোগ সম্প্রদায়ের জন্য সচেতনতা বাড়াতে এবং বিরল রোগে আক্রান্ত রোগীদের জন্য আরও ভাল পরিষেবা এবং চিকিৎসা পরামর্শ দেওয়াই ছিল এই ইভেন্টের মূল উদ্দেশ্য ।কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের পক্ষ থেকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে।

রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড ও গ্রোথ হরমোন এর সহায়তা বিরল রোগের রোগীদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।‌‌ ORDIএর সহায়তায় বিশ্ব বিরল দিবস স্মরণে  আগামী ৫ মার্চ রবিবার রেসফোর ৭ আয়োজন করা হয়েছে। এটি  ORDI- এর একটি বার্ষিক ইভেন্ট। রেস ফর ৭ হল সাত কিলোমিটার হাঁটা যা ৭০০০ পরিচিত বিরল রোগের প্রতীক। ইভেন্টটি সাধারণের  জন্য উন্মুক্ত এবং বিরল রোগের রোগী এবং তাদের পরিবারগুলিও এতে অংশগ্রহণ করবেন। রেজিস্ট্রেশনের বিশদ বিবরণ racefor7.com এ উপলব্ধ। বেঙ্গালুরু , দাভাঙ্গেরে মাইসুরু আহমেদাবাদ, মুম্বাই, কোচি, পুনে, কলকাতা, নতুন দিল্লি, চেন্নাই, হায়দরবাদ, লখনউ এবং তিরুবনন্তপুরম সহ  ১৩ টি শহরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। গণসচেতনতা বাড়াতে এবং কনস্যাঙ্গুইনাস ম্যারেজ, প্রসব পূর্ব পরীক্ষা, এবং সন্তান জন্মদান সম্পর্কে অবহিত সিদ্ধান্ত, নবজাতকের স্ক্রিনিং  প্রভৃতি সম্পর্কে সচেতনতা বাড়ানোই বিরল রোগ রেসফর ৭ এর মূল উদ্দেশ্য।

 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...