Tuesday, April 14, 2026

কিবু ভিকুনাকে কোচ রেখেই আগামী মরশুমের জন্য দল গোছানো শুরু DHFC-র

Date:

Share post:

দলগঠনে নেমেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। গত মরশুমের কোচ কিবু ভিকুনাকে কোচ রেখেই আগামী মরশুমের জন্য শক্তিশালী দলগঠনে নেমেছে ডায়মন্ড হারবার এফসি । গত মরশুমে প্রথমবার কলকাতা লিগে খেলেই প্রিমিয়ার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। সাংসদ অভিষেক আরও ভাল দল গড়ার আশ্বাস দিয়েছিলেন। সেই মতোই দলগঠনের কাজ চলছে জোরকদমে।

ক্লাব সূত্রের খবর, স্প্যানিশ কোচের পরামর্শ মেনেই দল গড়ার কাজ চলছে। গতবারের দল থেকে বেশকিছু ফুটবলার ধরে রাখার পাশাপাশি নতুন কিছু ভাল ফুটবলার নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, একাধিক ফুটবলারের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। কাস্টমসের হয়ে গতবার কলকাতা লিগে ভাল খেলা এবং বাংলার হয়ে জাতীয় গেমস ও সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বে সর্বোচ্চ গোলদাতা নরহরি শ্রেষ্ঠাকে দলে নিতে উদ্যোগী ডায়মন্ড হারবার। গত বছর বাংলা সন্তোষের ফাইনাল খেলেছিল যাঁর নেতৃত্বে, সেই মনোতোষ চাকলাদারকেও নিতে চায় ক্লাব। কথাবার্তা চলছে, তবে এখনও চূড়ান্ত হয়নি।

আইএসএল এবং আই লিগে খেলা বেশ কিছু ভারতীয় ফুটবলারের দিকে নজর রয়েছে ডায়মন্ড হারবার এফসি কর্তাদের। কলকাতার ক্লাবে খেলা দু-একজন বিদেশি যাঁরা ভারতীয় নাগরিকত্বের খোঁজে রয়েছেন, তাঁদের দিকেও নজর রয়েছে ক্লাবের। গত মরশুমের দল থেকে অভিষেক দাস, গৌতম কুজুর, বিক্রমজিৎ সিং, সুকুরাম সর্দার, তুহিন শিকদার, সন্দীপ পাত্রের মতো ফুটবলারদের রেখে দেওয়া হতে পারে বলে ক্লাব সূত্রের খবর।

আরও পড়ুন:আরও একবছর ইস্টবেঙ্গল এফসিতে ক্লেটন সিলভা

 

Related articles

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আর্টিস্টস ফোরামে আস্থা নেই, প্রযোজকদের সঙ্গে নিজেই ঝামেলা মেটালেন জিতু

শুটিং করতে গিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন টলিউড অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। হস্তক্ষেপ চেয়েছিলেন আর্টিস্টস...

কংগ্রেসের সরকার হলে বাদ পড়া ভোটারদের নাম উঠবে: অভিষেকের সুরে প্রতিশ্রুতি রাহুলের!

বাংলার নির্বাচনে অস্তিত্ব রক্ষার লড়াইতে জাতীয় কংগ্রেস। সেখানেও বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেসের তুলে দেওয়া ইস্যুতে ভরসা করতে হচ্ছে...