Tuesday, June 23, 2026

হৃদরো*গে আ*ক্রান্ত সুস্মিতা সেন, অপারেশনের সিদ্ধান্ত চিকিৎসকদের !

Date:

Share post:

হৃদয় ভাঙলো অনুরাগীদের, হৃদরোগে আক্রান্ত প্রাক্তন বিশ্ব সুন্দরী বঙ্গ তনয়া সুস্মিতা সেন (Sushmita Sen)। অভিনেত্রী নিজেই ইনস্টাটে এই তথ্য শেয়ার করেছেন। অ্যাঞ্জিয়োপ্লাস্টি (Angioplasty) করে অভিনেত্রীর হৃদ্‌যন্ত্রে স্টেন্ট (Stent in Heart) বসানো হয়েছে বলে জানা যাচ্ছে। সুস্মিতার (Sushmita Sen) দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁর ফ্যানেরা।

হার্ট অ্যাটাক যেন এখন প্রতিটি ঘরে ঘরে দেখা যাচ্ছে। বয়স ১৮ হোক কিংবা ৮০, হার্ট অ্যাটাকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারোর ক্ষেত্রেই। কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে থেকেও রেহাই পেলেন না ৪৭ বছর বয়সী প্রাক্তন বিশ্ব সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা জানিয়েছেন, কিছুদিন আগে তাঁর হার্ট অ্যাটাক হয়। তারপর করা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। হার্টে বসেছে স্টেন্টও। এখন তিনি সুস্থ রয়েছেন। তাই কিছুটা হলেও উদ্বেগ কমেছে ভক্তদের। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাবার সঙ্গে ছবি পোস্ট করে সুস্মিতা খুব সুন্দর কয়েকটা লাইন লিখেছেন আর শেষে হ্যাশট্যাগে যোগ করেছেন দুটি শব্দ “দুগ্গা দুগ্গা”। সুস্মিতা লেখেন, ‘‘হৃদয়কে খুশি আর সাহসী রাখো সোনা, এটা তোমার পাশে তখন দাঁড়াবে যখন সবচেয়ে বেশি দরকার। (আমার বাবা @sensubir বুদ্ধিদীপ্ত কথা) কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম… অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। স্টেন্ট বসেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, আমার কার্ডিওলজিস্ট পুনরায় নিশ্চিত করেছেন ‘আমার একটি বড় হৃদয় আছে’। অনেককে ধন্যবাদ জানাতে চাই তাঁদের সময়মতো পদক্ষেপের জন্য। পরে এই নিয়ে একটা আলাদা পোস্ট করব। এখন শুধু বলব সব ঠিক আছে এবং জীবনের জন্য নতুন করে প্রস্তুত!!! তোমাদের অনেক ভালোবাসি। #godisgreat #duggadugga।’’

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...