Monday, April 27, 2026

প্রত্যাশামতোই অপরিবর্তিত নাগাল্যান্ড! জয়জয়কার আঞ্চলিক দলগুলির

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে উত্তর-পূর্বের নির্বাচনের দিকে নজর ছিল সকলের। তবে বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হওয়ার পরই দেখা গেল নির্বাচনে জয়জয়কার আঞ্চলিক দলগুলির। এদিন ফলাফল গণনার পর থেকেই পরিষ্কার হয়ে যায় ট্রেন্ড (Trend)। গণনার সময় যত গড়ায় ততই প্রকট হয় এনডিপিপির (Nationalist Democratic Progressive Party) ভাগ্য। যদিও এনডিপিপির হাত ধরে বৈতরণী পারের চেষ্টা গেরুয়া শিবিরের। কিন্তু এদিনের ফলাফল দেখে বিরোধীদের মন্তব্য, মান রক্ষা হলেও মুখ রক্ষা কী হল বিজেপির (BJP)? এমন প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। এদিন নাগাল্যান্ডে ২৫টি আসন নিজেদের দখলে রেখেছে এনডিপিপি। অন্যদিকে বিজেপির হাতে গিয়েছে মাত্র ১২ আসন। বিরোধীদের মতে, শুধুমাত্র এনডিপিপির সঙ্গে ‘গোটবন্ধন’ করেই উত্তর পূর্বের কিছু আসন নিজেদের দখলে রাখে বিজেপি। তবে গতবারের তুলনায় এবছর বিজেপির আসন সংখ্যা কমায় বেশ বেকায়দায় গেরুয়া শিবির।

এদিন ফলাফল ঘোষণার পরই নাগাল্যান্ডবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, এনডিপিপি এবং বিজেপি জোটকে রাজ্যের সেবা করার জন্য আরেকটি জনাদেশ দিয়ে আশীর্বাদ করার জন্য আমি নাগাল্যান্ডের জনগণকে ধন্যবাদ জানাই। ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নতির জন্য কাজ করে যাবে। আমি আমাদের দলীয় কর্মীদের তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। তাঁরা এই ফলাফল নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ডে এককভাবে ২৫টি আসন পেয়েছে এনডিপিপি অর্থাৎ ৩২.২৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ১২টি আসন, ১৮.৮৩ শতাংশ ভোট। অন্যদিকে, এনসিপি পেয়েছে ৭টি আসন, এনপিএফ পেয়েছে ২টি আসন, অন্যান্য ১৪। তবে কংগ্রেস নাগাল্যান্ডে খাতাই খুলতে পারেনি।

 

উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই নাগাল্যান্ডে সক্রিয় বিজেপি-এডিপিপি জোট। গতবার এই জোট পেয়েছিল ৩০টি আসন। এনপিএফ পেয়েছিল ২৬টি আসন। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নেইফিউ রিও (Neiphiu Rio)।

 

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...