Friday, April 3, 2026

মহিলা প্রিমিয়ার লিগের ম্যাসকট প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড, নাম ‘শক্তি’

Date:

Share post:

শুরু হতে চলেছে মহিলা আইপিএল। যার নাম দেওয়া হয়ে উইমেন প্রিমিয়ার লিগ। সেই নিয়ে একের পর এক চমক দিয়ে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দল, ক্রিকেটার নিলামের পর, প্রিমিয়ার লিগের ম্যাসকট প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। নাম দেওয়া হয়েছে ‘শক্তি’। এদিন টুইট করে এমনটাই জানালেন বোর্ড সচিব জয় শাহ। যেখানে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, একটি বাঘকে সাজানো হয়েছে মহিলা ব্যাটার। তার গায়ে রয়েছে ভারতের জাতীয় দলের মতো নীল রঙের জার্সি।

এদিন ম‍্যাসকটের ভিডিওটি প্রকাশ করে জয় শাহ লেখেন,” ও দ্রুত, হিংস্র এবং আগুনে পূর্ণ! ও মাঠে আগুন জ্বালাতে প্রস্তুত।”

কয়েক দিন আগেই মহিলাদের প্রিমিয়ার লিগের থিম সং ‘ইয়ে তো বাস শুরুয়াত হ্যায়’ প্রকাশ্যে এনেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সব কিছু মিলিয়ে মহিলাদের নতুন টি-২০ প্রতিযোগিতার আয়োজনে কোনও খামতি রাখতে চাইছেন না বোর্ড কর্তারা তা আরও একবার প্রমাণিত।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে দ্বিতীয় দিনে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, টপকে গেলেন কপিল দেবকে


 

 

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...