Sunday, June 21, 2026

বিশ্বভারতীর পরে যাদবপুর: দোল নিয়ে জারি নির্দেশিকা!

Date:

Share post:

বিশ্বভারতীর পরে এবার ক্যাম্পাসে দোলযাত্রা নিয়ে নির্দেশিকা জারি করল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ। নির্দেশিকায় বলা হয়েছে, উৎসবের আমেজে অনেক সময় চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। অনেক ক্ষেত্রেই দোলের দু’একদিন আগে থেকেই উৎসব শুরু করে দেন অনেকে। অনেকেই এই সময় অশোভন আচরণ করা হয় বলে অভিযোগ। তাতে উৎসবের ছন্দ কাটে।

আর সে কারণেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ,
• দোল উৎসব পালিত হোক। কিন্তু তা আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণভাবে আবহে পালন করতে হবে।
• কেউ রং-এ অনীহা প্রকাশ করলে তাঁকে জোর করা যাবে না।
• ক্যাম্পাসে স্বাভাবিক পঠনপাঠনের পরিবেশ কোনওভাবেই নষ্ট করা যাবে না।

এই নির্দেশিকা লঙ্ঘন করলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এই নির্দেশিকা যাদবপুরের মেন ক্যাম্পাস ও সল্টলেক ক্যাম্পাসের জন্য প্রযোজ্য বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- দোলযাত্রা ও হোলিতে কমছে মেট্রো!

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...