Wednesday, June 24, 2026

সন্তোষ ট্রফিতে ব‍্যর্থ বাংলা, তিন সদস্যের কমিটি গঠন আইএফএ-এর

Date:

Share post:

সন্তোষ ট্রফিতে ব‍্যর্থ বাংলা। আর ব‍্যর্থতার পর আসরে নামল আইএফএ। ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের একটি কমিটি গঠন করল আইএফএ। প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, সঞ্জয় সেন ও দেবজিৎ ঘোষকে এই কমিটির সদস্য মনোনীত করেছে আইএফএ। শুধু এই সন্তোষ ট্রফির ব্যর্থতার বিশ্লেষণ এবং কারণ খোজাই নয় ভবিষ্যতে কীভাবে এই সমস্ত ভুল ত্রুটি এড়িয়ে বাংলা দল আরও শক্তিশালী হয়ে পরবর্তী সন্তোষ ট্রফিতে ঘুরে দাঁড়াতে পারে সেই পরামর্শও দেবে এই তিন সদস্যের এই কমিটি।

সম্প্রতি সন্তোষ ট্রফির গ্রুপ পর্যায় লজ্জাজনকভাবে বিদায় নেয় বাংলা। ৫ ম্যাচে ১ টি ড্র এবং ৪ টি হার নিয়ে গ্রুপ তালিকার একদম শেষে শেষ করে বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। এমন হতাশাজনক ফলাফলের পর স্বাভাবিক ভাবেই সমালোচনার ঝড় বয়ে যায় বাংলার ফুটবল মহলে। এই ব্যর্থতার কারণই খুঁতিয়ে দেখতে আইএফএর তরফে তিন সদস্যের একটি সেল গঠন করা হয়েছে।

এরপাশাপাশি বাংলার ফুটবলের ভবিষ্যৎ আরও উন্নত করার লক্ষ্য নিয়ে এবং স্কাউটিংয়ের মাধ্যমে নতুন প্রতিভা তুলে আনার বিষয়টিকে গুরুত্ব দিতে প্রাক্তন ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, আইএফএ কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহসভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি এবং রাকেশ ঝাঁ। এই নিয়ে আইএফএ এর তরফে জানানো হয়েছে যে প্রাক্তন ফুটবলারদের সঙ্গে আলোচনার মাধ্যমে বেশ কিছু ইতিবাচক গঠনমূলক দিক উঠে এসেছে এই আলোচনার মাধ্যমে।

আরও পড়ুন:ইন্দোরের পিচকে খারাপ অ‍্যাখ‍্যা দেওয়া আইসিসির মন্তব্যকে একহাত নিলেন গাভাস্কর


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...