Thursday, June 25, 2026

ইন্দোরের পিচকে খারাপ অ‍্যাখ‍্যা দেওয়া আইসিসির মন্তব্যকে একহাত নিলেন গাভাস্কর

Date:

Share post:

ইন্দোরের পিচকে খারাপ অ‍্যাখ‍্যা দিয়েছে আইসিসি। ইন্দোরের পিচ প্রথম দিন থেকেই স্পিনাররা সাহায্য পাচ্ছিলেন বলে মনে করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। আর যার ফলে আইসিসি ইন্দোরে পিচকে খারাপ বলে জানায় । পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়। আর এবার আইসিসির এই সিদ্ধান্তকে একহাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। বললেন, অস্ট্রেলিয়ার মাটিতে যখন আড়াই দিনে খেলা শেষ হয়ে যায়, তখন কেন কোন কিছু বলেনা আইসিসি।

এই নিয়ে এদিন গাভাস্কর বলেন,” আমি একটাই জিনিস জানতে চাইব, নভেম্বরে ব্রিসবেনের গাব্বায় একটা টেস্ট দু’দিনে শেষ হয়ে গিয়েছিল। সেই পিচকে আইসিসি ক’টা ডিমেরিট পয়েন্ট দিয়েছে এবং সেখানে ম্যাচ রেফারি কে ছিলেন?”

ইন্দোরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারে ভারতীয় দল। ভারতের পরের টেস্ট আমেহদাবাদে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটাই এই সিরিজের শেষ টেস্ট। এই টেস্ট জিততেই হবে রোহিত শর্মাদের। তাহলেই বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:আজ থেকে শুরু মহিলাদের প্রিমিয়ার লিগ, প্রথম ম‍্যাচে নামছে গুজরাত জায়েন্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স উইমেনস


 

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...